চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৬ ঘন্টা পর প্রতিবেশীর বাড়িতে মিলল শিশু সায়মার লাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নিখোঁজের ৬ ঘন্টা পর শিশু সায়মার লাশ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুমন রায়, নরসিংদী:
নরসিংদীর শিবপুরে প্রতিবেশির বাড়ির ‘মিট শেলফ’র ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় সায়মা জাহান নামের ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিখোঁজের ৬ ঘণ্টা পর ওই প্রতিবেশি দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

ঠিক কী কারণে শিশুটিকে এভাবে হত্যা করা হল, তা এখনো জানা যায়নি। এই ঘটনায় অভিযুক্ত এই দম্পতিকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহত সায়মা জাহান শিবপুরের যোশর ইউনিয়নের যোশর বাজার এলাকার সারোয়ার জাহানের মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের ২য় শ্রেণির ছাত্রী।

এই ঘটনায় অভিযুক্ত ওই প্রতিবেশী স্বামী-স্ত্রীর নাম মো. হানিফা (৪০) ও শেলী বেগম (৩০)। এই দম্পতি সারোয়ার জাহানের বাড়ির ৩০ গজ দূরত্বে অবস্থিত আরেকটি বাড়ির ভাড়াটিয়া।

নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, গতকাল দুপুরে সায়মা নিজ বাড়ির আঙিনায় একাই খেলা করছিল। দুপুর একটার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের সব বাড়িঘরে খোঁজ না পেয়ে এলাকাজুড়ে মাইকিং করা হয়। তাকে কোথাও খুঁজে না পেয়ে শিবপুর থানা-পুলিশকে এ বিষয়ে জানানো হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায়।

ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশ আশপাশের বিভিন্ন বাড়িঘরের সদস্যদের কাছে জানতে চায়, এ বিষয়ে কিছু জানে কিনা? এ সময় হানিফা ও শেলী দম্পতির সঙ্গে কথা বলার সময় তাদের সন্দেহ হয়। সন্দেহ থেকে তাদের ঘরে তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে ওই বাসার রান্না ঘরের ‘মিট সেলফ’ এর ভেতরে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। সন্ধ্যা ৭টার দিকে ওই বস্তা খুলে পাওয়া যায় শিশুটির লাশ। এ সময় শিশুটির পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে কান্নার রোল পড়ে যায়।

পুলিশ বলছে, বস্তার ভেতর থেকে সায়মার লাশ উদ্ধার হওয়ার পর ওই দম্পতিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থলে শিশুটির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। রাতেই তার লাশ থানায় নেওয়ার পর বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিস্তারিত জানতে এই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দম্পতি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। এই ঘটনায় মামলা হওয়ার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Tags: শিশু হত্যাহত্যা
Previous Post

২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন

Next Post

টাঙ্গাইলে অধ্যক্ষ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Next Post
অভিযুক্ত ব্যক্তি আদালত থেকে আদালত কক্ষে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে অধ্যক্ষ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

লিভারপুলের কোচ খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেনারূপের এখনও বেশ দূরে এই লিভারপুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT