চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন বাউচার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের ছবি, পেছনে সবুজ ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর সাউথ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মার্ক বাউচার। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ হারের পর সোমবার এক বৈঠকে বাউচার বিষয়টি জানান বলে নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

২০১৯ সালের ডিসেম্বরে প্রোটিয়াদের হেড কোচের দায়িত্ব নেন বাউচার। তার অধীনে ১১টি টেস্ট জিতেছিল সাউথ আফ্রিকা। এ বছর ঘরের মাঠে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়টি স্মরণীয় হয়ে থাকবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২১ সালের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের সপ্তম স্থানে ছিল সাউথ আফ্রিকা। বাউচারের অধীনে দলটি দুইয়ে উঠে এসেছে।

ভারতের মাটিতে ২০২৩ সালে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাউচারের সঙ্গে বোর্ডের চুক্তি ছিল। যখন চুক্তি হয়েছিল তখন বিশ্বকাপ সূচি ফেব্রুয়ারি-মার্চ মাসে জন্য নির্ধারিত ছিল। পরে অবশ্য সেটি পিছিয়ে অক্টোবর-নভেম্বরে নিয়ে যাওয়া হয়।

ক্রিকেট সাউথ আফ্রিকার সিইও ফোলেটসি মোসেকি গণমাধ্যমকে বলেন, ‘বাউচারের এমন সিদ্ধান্তে আমরা খুবই বিস্মিত এবং হতবাক। তবে আমরা আনন্দিত যে তিনি সাউথ আফ্রিকা দলের সঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপে যাবেন।’

‘গত তিন বছরে হেড কোচ হিসেবে সাউথ আফ্রিকার ক্রিকেটে যে সময় ও প্রচেষ্টা দেখিয়েছেন, তার জন্য আমরা মার্ককে ধন্যবাদ জানাতে চাই। তিনি অনেক সিনিয়র খেলোয়াড়ের অবসরে যাওয়ার পর আমাদের কঠিন পথ থেকে বের হতে সহায়তা করেছেন। প্রোটিয়াদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু শক্তিশালী ভিত্তি স্থাপনে সহায়তা করেছেন। তিনি যে কাজটি করেছেন এজন্য আমরা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য তাকে শুভকামনা জানাতে চাই।’

ইএসপিএনক্রিকইনফো দাবি করেছে, সাউথ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টে এমআই কেপ টাউনের হেড কোচের দায়িত্ব নিতে পারেন বাউচার।

বাউচার জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর দ্রুতই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবেন সাউথ আফ্রিকার ক্রিকেটের পরিচালক এনোক এনকেওয়ে।

অবস্থাদৃষ্টে বোঝা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কেউ দায়িত্ব পাবেন। এরপরে স্থায়ীভাবে কাউকে নিয়োগ দেয়া হতে পারে।

বাউচারের সাপোর্টিং স্টাফদের মধ্যে বোলিং কোচ চার্ল ল্যাঙ্গারভেল্ট, ফিল্ডিং কোচ জাস্টিন অনটং, ব্যাটিং কোচ জাস্টিন স্যামন্স দায়িত্ব চালিয়ে যাবেন কি না তা জানা যায়নি। কারণ সম্ভবত নতুন হেড কোচ নিজের পছন্দ মতো সাপোর্টিং স্টাফদের বেছে নিতে পারবেন।

Tags: কোচবাউচারলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসিএসএ
Previous Post

ভুটানকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

Next Post

বিশ্বে করোনায় সংক্রমণ কমেছে

Next Post
স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে করোনায় সংক্রমণ কমেছে

রেলওয়ে ট্রেনের নিচে পড়ে থাকা ব্যক্তির ছবি, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ৮ ঘন্টা পর শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT