চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ধর্ষককে গ্রেপ্তার না করলে দুর্গাপূজা বর্জনের ঘোষণা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:11 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2022
in জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলে মানববন্ধন, ধর্ষকের গ্রেপ্তার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরে সনাতন ধর্মাবলম্বী সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় বেধে দেয়া সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার না করলে আসন্ন দুর্গাপূজা বর্জণের ঘোষণা দিয়েছেন স্থানীয় হিন্দু নেতারা।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ধর্ষক মাদ্রাসা শিক্ষককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর থানা মোড় চত্ত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সনাতন ধর্মের স্কুলছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও প্রধান আসামি আবু সামাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয় প্রভাবশালী মহল এমন ন্যাক্কারজনক ঘটনাকে ধামাচাপা দিতে পুলিশের সহায়তায় আপোষ-মিমাংসার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু হিন্দু সমাজ যদি এমন ঘটনায় সুষ্ঠু বিচার না পায় তাহলে আরও কঠোর কর্মসূচি পালন করবো। একইসাথে আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রধান আসামী শিক্ষককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে প্রতিবাদ স্বরূপ আসন্ন শারদীয় দুর্গাপূজা থেকে বিরত থাকার হুমকি দেয়া হয়। এর পাশাপাশি দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে যাতে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রতিটা পূজামণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করতে হবে।

এসময় উপজেলা হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্মরণ দত্ত, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দাস, উপজেলা সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব অভিজিৎ ঘোষসহ অন্যান্যরা মানববন্ধনে বক্তব্য রাখেন। এছাড়া সনাতন ধর্মের লোকজন বিভিন্ন প্রতিবাদ লেখাযুক্ত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।

উল্লেখ্য, উপজেলার ধুবলিয়া এলাকায় খালেক নুরানী মাদরাসার শিক্ষক এবং একই গ্রামের মৃত আরজু মিয়ার ছেলের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বী এক স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে অপহরণের পর নির্যাতন ও ধর্ষণ অভিযোগ ওঠে। এনিয়ে ৮ সেপ্টেম্বর রাতে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দায়ের করে বাবা। অভিযোগের প্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর সকালে আবু সামার বড় ভাই আব্দুর রাজ্জাক ওরফে মোতালেবকে আটক করে পুলিশ। শনিবার ১০ সেপ্টেম্বর সকালে অভিযুক্তের পরিবার স্কুলছাত্রীটিকে থানায় নিয়ে আসে। পরে মেয়েটিকে শারিরীক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং পরে টাঙ্গাইল বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি গ্রহণ করা হয়। একইসাথে নথিভুক্ত করে প্রধান অভিযুক্তের বড় ভাই ও সহযোগী মোতালেবকে কোর্ট হাজতে প্রেরণ করে থানা পুলিশ।

Tags: ধর্ষণ
Previous Post

বিদেশী কলাকুশলীদের জন্য সিনেমার কাজ হারাচ্ছেন ভারতীয়রা

Next Post

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৬ নভেম্বর

Next Post
Students taking exam in classroom, wearing masks, focused on papers. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৬ নভেম্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সফর বিষয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT