চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুরের নগরকান্দায় সাজেদা চৌধুরীর প্রথম জানাজা

লুৎফর রহমান সোহাগ by লুৎফর রহমান সোহাগ
12:52 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
Bangladeshi flag draped over a coffin at a funeral ceremony. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের নগরকান্দার এম এন একাডেমী স্কুল মাঠে।

দুঃসময়ের সাহসী এই রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জানাতে বিকেল তিনটায় তার মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

১৯৫৬ সালে আওয়ামী লীগের রাজনীতিতে পথচলা শুরু সৈয়দা সাজেদা চৌধুরীর। সাংগঠনিক দক্ষতায় এর পরের পর্ব কেবল উত্থানের। বাংলাদেশের যুদ্ধযাত্রার প্রস্তুতি পর্বে তৎপরতা চালান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে। মুক্তিযুদ্ধে অংশ নেন সক্রিয়ভাবে, ছিলেন কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক।

বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ বৃত্তে থাকা এই রাজনীতিক স্বাধীন বাংলাদেশে নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক এবং গার্ল গাইডের ন্যাশনাল কমিশনার ছিলেন।

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আনুগত্যে অবিচল থেকে রাজনীতির চরম পরীক্ষায় উতরান সাজেদা চৌধুরী। আওয়ামী লীগের ঘোর দুর্দিনে মুশকিল আসান হয়ে পান সর্বজনমান্যতা। ১৯৭৬ সালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর ১৯৮৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগে হন সাধারণ সম্পাদক।

ফরিদপুর-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য সাজেদা চৌধুরী ১৯৯৬ সালের সরকারে বন ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পান। নবম জাতীয় সংসদে তিনি হন সংসদের উপনেতা। এই দায়িত্বে থেকেই রাজনীতির মতই জীবনের যতি টানলেন স্বাধীনতা পুরস্কারে সম্মানীত বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরী।

Tags: জানাজা সম্পন্নসাজেদা চৌধুরী
Previous Post

প্রস্তুত হয়ে গিয়েছিল সালমানকে খুনের ছক!

Next Post

গ্রহের সেরা খেলোয়াড়দের একজন নেইমার

Next Post
নেইমার প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রহের সেরা খেলোয়াড়দের একজন নেইমার

বাউল শাহ আবদুল করিমকে হারানোর ১৩ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT