চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে ‘প্রেম’ নিয়ে যা বললেন উর্বশী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
উর্বশী ও পাকিস্তানি ক্রিকেটার ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় সংবাদমাধ্যম জুড়ে কদিন থেকেই চলছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী।

মূলত সম্প্রতি নাসিম শাহের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন উর্বশী। এরপর থেকেই তাদের দুজনকে জড়িয়ে নানা গল্প ডালপালা মেলতে থাকে। অবশেষে এ বিষয়টা নিয়েই মুখ খুলেছেন পাকিস্তানি ক্রিকেটার।

নাসিম শাহ বলেন, ‘জানি না কে এসব কথা বলেছেন। উর্বশী কে সেটাই তো আমি জানি না। কে কী জন্য এই ভিডিও ছেড়েছে তা আমি জানি না। আমার এখন অন্য কিছুর দিকে নজর দেওয়া সময় নেই। এখন আমার একমাত্র ফোকাস ক্রিকেট খেলা।’

এই ক্রিকেটার আরও বলেন, ‘আমি তো মাঠে খেলছিলাম। কেউ যদি আমার জন্য আসে, আমার খেলা ভালো লাগে তাহলে তো কিছু বলার নেই। আমাকে যদি কারও ভালো লেগে থাকে তাহলে খুব ভালো কথা।’

নাসিমের এমন জবাবে উর্বশীকে নিয়ে রীতিমত ট্রল শুরু হয়ে গিয়েছে।  কারণ, যাকে জড়িয়ে এত আলোচনা, যে বলিউড নায়িকা তার ভিডিও শেয়ার করেছেন, সেই উর্বশী রাউতেলাকে চেনেনই না নাসিম শাহ। তাইতো ট্রল থামাতে এবার ইনস্টাগ্রাম স্টোরিতে গোটা বিষয়টি স্পষ্ট করলেন ‘সানাম রে’ অভিনেত্রী।

সরাসরি নাসিম শাহের কথা না উল্লেখ করে এ বলিউড অভিনেত্রী জানালেন, ইনস্টাগ্রাম থেকে ভাইরাল সেই ভিডিও তার অনুমতি না নিয়েই আপলোড করা হয়েছিল।

উর্বশী লেখেন, ‘কিছুদিন আগে আমার টিম কিছু ফ্যানেদের তৈরি এডিট করা ভিডিও আমার অনুমতি ছাড়াই শেয়ার করেছিল। আমি সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করছি সেগুলো নিয়ে কোনো সংবাদ পরিবেশন যেন না করা হয়। আপনাদের সকলকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা’।

দুবাইয়ে আয়োজিত এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন উর্বশী। ওই ম্যাচেই প্রথম খেলতে নামেন নাসিম। গত ৪ সেপ্টেম্বরের ওই ম্যাচেই তার পারফরম্যান্স সবার নজর কাড়ে। আর সেই ম্যাচের কয়েকটি মুহূর্ত নিয়েই একটি ভিডিও পোস্ট করেন উর্বশী। এরপর থেকেই গুঞ্জন ওঠে তাদের প্রেমের।

সূত্র: ইন্ডিয়া ডটকম

Tags: উর্বশী রাউতেলাগুঞ্জননাসিম শাহপ্রেম
Previous Post

রাফীর ‘নিঃশ্বাস’ যাবে বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে

Next Post

করোনায় শনাক্ত ৩১০, মৃত্যু ২

Next Post
Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় শনাক্ত ৩১০, মৃত্যু ২

ব্যাংক নোটের পাশে হাত ধরে ধরা একটি কয়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

রানির ছবিযুক্ত ব্যাংক নোট কি অচল হয়ে যাচ্ছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT