চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাটারন্যাল ফিটাল মেডিসিন সোসাইটির দ্বিতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন

জাহিদ রহমান by জাহিদ রহমান
12:18 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশের মেটারন্যাল ফিটাল মেডিসিন সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাটারন্যাল ফিটাল মেডিসিন সোসাইটি আয়োজিত ২য় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শেষ হয়েছে।

শনিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে আয়োজিত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দুই দিনব্যাপি আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ম্যাটারন্যাল ফিটাল মেডিসিন সোসাইটি অফ বাংলাদেশ-এর সভাপতি প্রফেসর ফিরোজা বেগম সংবাদ সম্মেলনে এই আয়োজনের গুরুত্ব এবং দেশের ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা এবং শিশুরা ভবিষ্যতে কীভাবে আরো উন্নত চিকিৎসাসেবা পাবে এবং মা ও নবজাতক মৃত্যুহার কমে আসবে সে বিষয়ে বিস্তারিত বলেন।

গত ৯ সেপ্টেম্বর সকালে এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। এই বৈজ্ঞানিক সম্মেলনে প্লাটিনাম স্পন্সর হিসেবে সহযোগিতা করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

৯-১০ সেপ্টেম্বর দুদিন ব্যাপি আয়োজিত এই সম্মেলনে বিষয়ভিত্তিক মোট মোট তেরোটি অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারা দেশ থেকে এক হাজারেরও বেশি প্রসূতি চিকিৎসক ও বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। এছাড়াও সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অষ্ট্রেলিয়া ও ভারতের ম্যাটারন্যাল ফিটাল মেডিসিন ও জেনেটিক বিষয়ে দক্ষ বিশজনেরও বেশি স্পিকার যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।

উদ্বোধনী দিনে ম্যাটারন্যাল ফিটাল মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. তাবাসসুম পারভীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল ।

দুই দিনব্যাপি এই বৈজ্ঞানিক সেমিনারে বলা হয়- ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর জিনগত সমস্যা চিহ্নিতকরণে অর্থ্যাৎ সঠিক রোগ নির্ণয়ে একটি পুর্ণাঙ্গ সজ্জিত জেনেটিক লাইব্রেরি বিশেষ প্রয়োজন।

আন্তর্জাতিক এই সম্মেলনে আরও উল্লেখ করা হয় বাংলাদেশ সরকার মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিকরণে অঙ্গীকারাবদ্ধ। বর্তমানে বাংলাদেশে মাত্যৃমৃত্যুর হার প্রতিলাখে ১৬৫ জন ( ২০২১ সালের তথ্যমতে) এবং নবজাতক মৃত্যুহার প্রতি হাজারে ১৭.০৫ জন (২০২০ সালের তথ্য মতে)। ৫৪% ক্ষেত্রেই মাতৃমৃত্যুর জন্য দায়ী হলো প্রসব পরবর্তী রক্তক্ষরণ এবং এক্লামসিয়া (উচ্চ রক্তচাপজনিত খিচুনি)। টেকসই উন্নয়নের ( এসডিজি) লক্ষ্যমাত্রানুযায়ী ২০৩০ সালের মধ্যে উল্লিখিত হার যথাক্রমে প্রতিলাখে ৭০ জন এবং প্রতিহাজারে ১২ জনে নামিয়ে আনার টার্গেট নির্ধারণ করা হয়েছে। ম্যাটারন্যাল ফিটাল মেডিসিন সোসাইটির পক্ষ থেকে বলা হয় এই লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখতে পারবে।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন অধ্যাপক টিএ চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ডা. আমিরুল মোরশেদ এবং ওজিএসবির সভাপতি অধ্যাপক ফেরদৌসি বেগম। সভাপতিত্ব করেন ম্যাটারন্যাল ফিটাল মেডিসিন সোসাইটির সভাপতি প্রফেসর ফিরোজা বেগম।

Previous Post

আঞ্চলিক সহযোগিতা ফলপ্রসু করতে অভ্যন্তরীণ হোমওয়ার্ক করতে হবে

Next Post

চুরির অপবাদে মারধরের অপমান সইতে না পেরে আত্মহত্যা

Next Post
চুরির অপবাদে মারধরের অপমান সইতে না পেরে যুবক আত্মহত্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুরির অপবাদে মারধরের অপমান সইতে না পেরে আত্মহত্যা

স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের স্বচ্ছন্দে পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT