ইলেকশন মনিটরিং ফোরাম আয়োজিত আলোচনায় বক্তারা বলেছেন, নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ইসিকে নিরপেক্ষ হতে হবে। ইভিএম ব্যবহার সঠিক ও স্বচ্ছ নির্বাচন সহায়ক পদ্ধতি বলেও জানান তারা। বক্তারা বলেন, কেন্দ্রে ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এজন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের সচেষ্ট হতে হবে।








