চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিংহাসনের লড়াইয়ে রুড-আলকারেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা, সিংহাসনের লড়াইয়ে রুড-আলকারেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের নিঃশ্বাস পড়া দূরত্বে ক্যাসপার রুড ও কার্লোস আলকারেজ। নরওয়েজিয়ান ও স্প্যানিয়ার্ডের সামনে শিরোপা ছাড়াও থাকছে এটিপি ট্যুরের এক নম্বর হওয়ারও বড় সুযোগ। দুই ফাইনালিস্টের মাঝে শিরোপার মঞ্চে চলবে অঘোষিত র‌্যাঙ্কিংয়ে সিংহাসন দখলেরও লড়াই।

ইউএস ওপেন পুরুষ এককের ফাইনালের খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ২টায়। যিনি জিতবেন, তিনি শিরোপার সঙ্গে উপহার স্বরূপ শীর্ষস্থানও পাবেন। ফাইনালের পাশাপাশি তাই সেরা হতেও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার কথা বলেছেন রুড-আলকারেজ।

দুই ফাইনালিস্টকে শীর্ষে ওঠার সুযোগ বাড়িয়ে দিয়েছে রাফায়েল নাদাল ও দানিয়েল মেদভেদভ। টেনিসের অন্যতম সেরা দুই তারকার আসর থেকে বিদায় নিয়েছেন চতুর্থ রাউন্ডে। রুড চলতি আসর শুরু করেছিলেন পঞ্চম স্থানে থেকে, অন্যদিকে সেরা তিনে থেকে কোর্টে নেমেছিলেন আলকারেজ। এবার দুজনের সামনেই প্রথমবারের মতো শীর্ষে ওঠার হাতছানি।

জুনে ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদালের কাছে হেরে রানার্স আপ হয়েছিলেন রুড। আজ লড়বেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে। সেমিফাইনালে চার সেটের লড়াইয়ে কারেন খাচানভকে হারিয়ে দিয়েছিলেন নরওয়েজিয়ান তারকা। ৭-৬ (৭-৫), ৬-২, ৫-৭, ৬-২-এ রুডের কাছে হেরে বিদায় নেন খাচানভ।

রাফায়েল নাদালের পর মাত্র ১৯ বছর বয়সে গ্র্যান্ডস্লামের ফাইনালে ওঠার রেকর্ড গড়ে শিরোপার মঞ্চে উঠেছেন আলকারেজ। সেমিফাইনালে ৫ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি পরাজিত করেন ফ্রান্সেস তিয়াফোকে। ৬-৭ (৬-৮), ৬-৩, ৬-১, ৬-৭ (৫-৭), ৬-৩-এ ম্যাচ জিতে ইতিহাস গড়েন আলকারেজ।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে আজ রাতে টেনিস বিশ্ব পাবে নতুন গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন। শিরোপার প্রতিপক্ষ আলকারেজ-রুড নিজেদের ছাপিয়ে শিরোপা জয়ের সঙ্গে লড়বেন সিংহাসন দখলের খেলায়ও।

Tags: টেনিসনাদালরুডলিড স্পোর্টস
Previous Post

কিশোরগঞ্জে শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

Next Post

করোনায় শনাক্ত ২২২, মৃত্যু ১

Next Post
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় শনাক্ত ২২২, মৃত্যু ১

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে, ওয়ার্নার ও স্টয়নিসের অনুপস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওয়ানডেতে ওয়ার্নার-স্টয়নিসকে পাচ্ছেন না ফিঞ্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT