চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএমপি ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, পাবনা
A A
ডাকাতি মামলার সন্দেহভাজনদের ডিবি পুলিশ escort করে আদালত নিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনা প্রতিনিধি: দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাবনাসহ সারাদেশে ডিএমপি ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করে আসছিল। গত এক সপ্তাহ ধরে ভোলা, সিরাজগঞ্জ, ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাবনার ডিবি পুলিশ এই চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ডিএমপি ডিবি পুলিশের পোশাক, হ্যান্ডকাপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মাসুদ করিম (৪৭), বড় পাঙ্গাসী মধ্যপাড়ার আরিফুল ইসলাম (৩২), উল্লাপাড়া পশ্চিম পাড়ার মো. আরিফ (৩৩), চর আঙ্গুর গ্রামের আব্দুস শুকুর মিয়ার ছেলে শরিফুল ইসলাম (৩৮), প্রামাণিক পাড়ার মাসুদ রানা, ভোলা জেলার নুরাবাদের  মো. হোসেন ড্রাইভার। তাদেরকে প্রাথমিক জ্ঞিাসাবাদ শেষে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়া হয়েছে।

পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, গত ২৫ আগস্ট পাবনার বানিজ্যকেন্দ্র কাশীনাথপুরে জনতা ব্যাংকের শাখা থেকে ওই এলাকার জনৈক হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম ৮ লাখ টাকা উত্তোলন করে বাড়ির দিকে রওনা হন। পথে ঢাকা-পাবনা মহাসড়কের নান্দিয়ারা কবরস্থানের সামনে একটি সাদা মাইক্রোবাস নিয়ে ডাকাতদল ডিবি পুলিশ পরিচয়ে শরিফুলকে আটক করে মাইক্রোবাসে তুলে নেয়।

পরে, চোখ ও হাত পা বেঁধে নগদ টাকা ছিনিয়ে নিয়ে আলাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরদিন ২৬ আগস্ট শরিফুল আমিনপুর থানায় বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সূত্র ধরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহারে টানা এক সপ্তাহ তদন্ত করে আন্তঃ জেলা ডাকাত চক্রের সন্ধান পায় পুলিশ। কয়েক দফা অভিযানে ভোলা, সিরাজগঞ্জ, ঢাকা ও গাজীপুর থেকে ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত পুলিশের পোশাক, হ্যান্ডকাফ, ওকিটকি, পুলিশের সিগন্যাল লাইটসহ বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়।

পরে তাদেরকে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ওসি (ডিবি) মো. আনোয়ার হোসেন জানান, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করতে গ্রেপ্তার করা ডাকাতদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এজন্য আদালতের মাধ্যমে তাদেরকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

Previous Post

ঢাকার বাতাস দূষণমুক্ত করতে পদক্ষেপ কী

Next Post

যেসব ঘটনার সাক্ষী রানী দ্বিতীয় এলিজাবেথ

Next Post
রানী দ্বিতীয় এলিজাবেথের হাসিমুখের ছবি, পিঙ্ক হ্যাট ও পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব ঘটনার সাক্ষী রানী দ্বিতীয় এলিজাবেথ

নতুন ছবি পোস্টার জয়াকে নিয়ে হাসিনা, বাংলাদেশি সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়াকে নিয়ে 'হাসিনা' নির্মাতার নতুন ছবি, এলো পোস্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT