চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে কেবল ১৩০ রানের লক্ষ্য দিতে পারলেন রশিদরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে, রশিদরা ১৩০ রানের লক্ষ্য নির্ধারণে সফল. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্দান্ত শুরু পেয়েও স্কোর বড় করতে পারল না আফগানিস্তান। মিডল ওভারে হারিস-শাদাবদের বোলিংয়ের সামনে অসহায়ই লেগেছে আফগান ব্যাটারদের। সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে পাকিস্তানকে মাঝারি লক্ষ্য দিতে পেরেছে মোহাম্মদ নবির দল।

শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার পাকিস্তানকে কেবল ১৩০ রানের লক্ষ্য দিতে পেরেছে আফগানিস্তান। ৩৭ বলে ৩৫ রান করে আফগানদের সর্বোচ্চ স্কোরার ইব্রাহিম জাদরান।

ছোট মাঠে ব্যাটিংয়ে নেমে শুরুতে আগ্রাসী ক্রিকেট খেলে আফগান দল। ৩.২ ওভারে ৩৫ রান তোলার পর হঠাৎ খেই হারিয়ে ফেলে। ১১ বলে ১৭ রান করা রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে পাকিস্তানকে সাফল্যের শুরুটা দেন হারিস রউফ।

স্লোয়ারের ফাঁদে ফেলে আরেক ওপেনার হজরতউল্লাহ যাজাইকে ফেরান মোহাম্মদ হাসনাইন। উইকেটে থিতু হয়েও বেশি রান করতে পারেননি করিম জানাত। ১৯ বলে তার ব্যাটে এসেছে মাত্র ১৫ রান।

নাজিবুল্লাহ জাদরান ফিরেছেন শাদাব খানের বলে ক্যাচ হয়ে। মাত্র ১৩ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারানো দলটিকে ১২৯ পর্যন্ত নিয়ে যান রশিদ খান। ১৫ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন মূলত লেগ স্পিনার তারকা।

২৬ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ। একটি করে উইকেট নিয়েছেন নাসিম, নেওয়াজ, শাদাব ও হাসনাইন।

Tags: আফগানিস্তানইব্রাহিমএশিয়া কাপ ২০২২নবিপাকিস্তানরউফরশিদলিড স্পোর্টস
Previous Post

ইজিবাইক নিয়ে খেলতে গিয়ে দুর্ঘটনায় শিশু নিহত

Next Post

ইসি যেখানে সিদ্ধান্ত নেবে সেখানে ইভিএম ব্যবহার হবে: দীপু মনি

Next Post
দীপু মনি বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফুলের সাজানো প্যান্ডেল. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসি যেখানে সিদ্ধান্ত নেবে সেখানে ইভিএম ব্যবহার হবে: দীপু মনি

বাংলাদেশ-ভারত সম্পর্কের দৃশ্য, প্রধানমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে বিনামূল্যে ট্রানজিট সুবিধা দিতে চায় ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT