চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন জয়, তবুও অনেক দূরেই ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন জয়ের পরও কোচ এরিক টেন হাগ বলছেন, শীর্ষ দলগুলো চেয়ে এখনও অনেক দূরে তার দল, তাদের চ্যালেঞ্জ জানাতে এখনও প্রস্তুত নন রোনালদো-ম্যাগুয়েররা।

ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের কাছে হেরে বাজেভাবে লিগ শুরু করেছিল টেন হাগের রেড ডেভিল শিষ্যরা। পরে লিভারপুল, সাউদাম্পটন, লেস্টার সিটি হয়ে আর্সেনালকে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে ইউনাইটেড। তবুও শিরোপা দৌড়ে অন্য দলগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ইউনাইটেডকে এখনই বিবেচনা করাটা জলদি হয়ে যাবে বলছেন টেন হাগ।

‘আমরা একটি প্রক্রিয়ার শুরুর পর্যায়ে আছি। এখনো অনেকদূরে অবস্থান করছি। আরও অনেক ভালো কিছু করতে হবে। শেষ পর্যন্ত ট্রফি জিততে চাইলে আমাদের অনেক ভালো দল হতে হবে।’

রোববার ওল্ড ট্রাফোর্ডে ৩৫ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনির গোলে লিড পায় ইউনাইটেড। আয়াক্স থেকে ১০০ মিলিয়ন ইউরোয় এসে ইউনাইটেডের জার্সিতে অভিষেকেই পেয়েছেন গোল। বিরতির পর ৬০ মিনিটে বুকায়ো সাকার গোলে সমতায় ফেরে গানাররা। ৬৬ ও ৭৫ মিনিতে জোড়া গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন মার্কাস রাশফোর্ড।

অ্যান্টনি ও রাশফোর্ডের প্রশংসা করে কোচ টেন হাগ বলছেন, ‘তারা দুজনেই দুর্দান্ত খেলেছে। প্রতিপক্ষের জন্য ক্রমাগত হুমকি হয়ে উঠেছিল। আমাদের আক্রমণ শক্তিশালী, তা আমি জানি। তাদের মধ্যে সৃজনশীলতা ও গতি আছে। এই প্রথম তারা একসঙ্গে খেলেছে। এমন পারফরম্যান্স দেখাটা দারুণ।’

অন্যদিকে ম্যাচের ১২ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে আর্সেনাল এগিয়ে গিয়েছিল। ভিএআরে গোলটি বাতিল হওয়া মানতে পারছেন না গানারদের কোচ মিকেল আর্তেতা। গোলের আগে ক্রিস্টিয়ান এরিকসেনকে ফাউল করায় রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করেন।

আর্তেতা বলছেন, ‘অ্যাকশনটি দেখিনি। তারা বলেছিল এটা হালকা ফাউল ছিল। এখন আমাদের কিছু করার নেই, অনেক দেরি হয়ে গেছে।’

‘আমরা খুব হতাশ, কারণ জিততে পারিনি। আমাদের কিছু মুহূর্তে শৃঙ্খলার অভাব ছিল। গোলের জন্য যথেষ্ট উপযুক্ত ছিলাম না।’

Tags: অ্যান্টনিআর্তেতাআর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগটেন হাগম্যান ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডরাশফোর্ডলিড স্পোর্টসসাকা
Previous Post

গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণে চ্যানেল আই ভবনে শোক বই

Next Post

‘গাজী ভাইয়ের মৃত্যুতে দেশের মানুষের হৃদয় কাঁদছে’

Next Post
শোকপ্রকাশে দেশের মানুষ গাজী ভাইয়ের মরদেহের জন্য প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গাজী ভাইয়ের মৃত্যুতে দেশের মানুষের হৃদয় কাঁদছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নিয়মে এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT