চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিককে নিয়ে মন্তব্য করে বিপাকে মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিকের ব্যাট হাতে মাঠে প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের প্রশংসায় ভাসছেন মুশফিকুর রহিম। সবাই বলছেন ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত। কিন্তু হৃদয় ভেঙেছে একজনের। সতীর্থ ক্রিকেটার ও সম্পর্কে ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ বিষয়টি মেনে নিতে পারছেন না। ফেসবুক পোস্টে জানান, যখন শুনেছি অবসরের কথা তখন খুব মর্মাহত হয়েছি।

মাহমুদউল্লাহর পোস্টের নিজে হাজার দশেক কমেন্ট। যেখানে অধিকাংশের দাবি একটাই, আপনিও টি-টুয়েন্টি ছাড়ুন। নানা বাজে মন্তব্যে শুধু দীর্ঘই হচ্ছে কমেন্টবক্স।

মুশফিক ফেসবুক পোস্টে টি-টুয়েন্টি ছাড়ার ঘোষণা দেন। মাহমুদউল্লাহকে সেই পোস্টটি কপি করার অনুরোধ মাজহারুল ইসলাম নামের এক ক্রিকেটভক্তের। তিনি লিখেছেন, ‘মুশফিকেরটা কপি করে আপনিও পোস্ট মেরে দেন।’

মাহমুদউল্লাহর পোস্টে রাকিবুল ইসলাম প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘এখন আপনি অবসরে চলে গেলে ষোলোকলা পূর্ণ হয়।’

মাহমুদুল হাসান নামের একজন লিখেছেন, ‘আপনার টি-২০ অবসরটা কখন জানতে পারবো রিয়াদ ভাই? সত্যি খুশি হবো যদি মানসম্মান বিবেচনা করে মাথা উঁচু করে অবসরের ঘোষণা দেন।’

‘আপনি কবে সেই সুখবর জানাচ্ছেন সেটা বলেন’ -এমন লিখেছেন শেখ জসিম। শহিদুল ইসলাম লিখেছেন- ‘মুশির অবসরে অবাক হয়েছেন রিয়াদ। আহ্ সংসার!’

মাহমুদউল্লাহর সেই পোস্টে ভক্তদের আরও কিছু কমেন্ট-

*‘জাতি এখন আরেকটি ঘোষণার অপেক্ষায়।’
*‘আপনার অবসর নেয়ার উপযুক্ত সময় চলে যাচ্ছে।’
*‘একসাথে শুনব বলে আশা করেছিলাম, মন ভেঙে দিলেন।’
*‘ভেবেছিলাম আপনিও হয়তো রিটায়ারমেন্ট নিয়ে পোস্ট দিয়েছেন।’
*‘সম্মান অর্জন কঠিন, সেটা ধরে রাখা আরও কঠিন। মুশি সম্মান অটুট রেখেই বিদায় নিয়েছেন। আপনার আরও আগে বিদায় বলা উচিৎ ছিলো। আশাবাদী, আপনিও সেই সিদ্ধান্ত নিয়ে দেশ ও দশের সাথে নিজের মর্যাদা রক্ষা করবেন।’

Tags: ফেসবুকবাংলাদেশবাংলাদেশ ক্রিকেট দলমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টস
Previous Post

প্রকাশ্যে অমিতাভ-রাশমিকার ‘গুডবাই’-এর ফার্স্ট লুক

Next Post

২০২১ সালে উবারের রাইড শেয়ারে সাত হাজার কোটি টাকা আয়

Next Post
উবারের বাংলাদেশের প্রভাব ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সালে উবারের রাইড শেয়ারে সাত হাজার কোটি টাকা আয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজের জন্য উদ্যোক্তা হওয়ার আহ্বান জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT