চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইয়ের পর এবার ইস্তাম্বুলে পুরস্কৃত ‘জেকে ১৯৭১’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
জেকে ১৯৭১ সিনেমার পোস্টার, মূল চরিত্র ও প্যারিসের আইফেল টাওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঐতিহাসিক চলচ্চিত্র হিসেবে সেরার পুরস্কার পেয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’। এবার আনন্দ সংবাদ এলো ইস্তাম্বুল থেকেও!

ভালো চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দিতে প্রতি মাসে চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয় ইস্তাম্বুলে। ‘ইস্তাম্বুল ফিল্ম অ্যাওয়ার্ডস’- নামে এই চলচ্চিত্র উৎসবে প্রতিমাসে প্রাইভেট স্ক্রিনিং হয় জমাকৃত সিনেমাগুলো। যেগুলো দেখে বিচারকরা মাসের সেরা ছবি নির্ধারণ করেন। গত আগস্টের ‘বেস্ট ন্যারেটিভ ফিচার ফিল্ম’ নির্বাচিত হয়েছে ‘জেকে ১৯৭১’। ইস্তাম্বুল ফিল্ম অ্যাওয়ার্ডস এর ওয়েব সাইটে এই তথ্য দেয়া আছে।

১৯৭১ সালের ১৩ ডিসেম্বর, ব্যাগে বোমা ও হাতে রিভলবার নিয়ে ফ্রান্সের প্যারিসের অর্লি বিমানবন্দরে দাঁড়ানো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের একটি বোয়িং ৭২০ বিমানের ককপিটে উঠে পড়েন ফরাসি নাগরিক জ্যঁ ক্যুয়ে। বিমানটিকে রানওয়েতে পাঁছ ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন তিনি। তার একমাত্র দাবি ছিলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের শরণার্থীদের জন্য ২০ টন ওষুধ ও ত্রাণসামগ্রী!

২৮ বছর বয়সী সেই দুরন্ত সাহসী যুবককে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খান। তার সিনেমার নাম ‘জেকে ১৯৭১’। এটিকে বলা হচ্ছে, ‘মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা।’

সিনেমায় দুঃসাহসী ফরাসী যুবক জ্যঁ ক্যুয়ের চরিত্র রূপদান করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। ‘গণ্ডি’র পর দ্বিতীয়বারের মতো ফাখরুলের সিনেমায় কাজ করলেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি ও পশ্চিমবঙ্গের ইন্দ্রনীলসহ আরো প্রায় ৩৬ জন অভিনয়শিল্পী।

Tags: ইন্দ্রনীলজেকে ১৯৭১ফাখরুল আরেফীন খানলিড বিনোদনসব্যসাচী চক্রবর্তীসিনেমা
Previous Post

এফডিসি প্রযোজিত ছবিতে জুটিবদ্ধ সাইমন-বুবলী

Next Post

দেশব্যাপী গন্ডগোলের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বিএনপি: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী গন্ডগোলের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বিএনপি: তথ্যমন্ত্রী

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আছেন, পরিধান করেছেন চেকered গাউন ও গ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি প্রতিপক্ষ হিসেবে পুলিশকে বেছে নিয়েছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT