চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের সতীর্থকেও আনলেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
নাইজেরিয়ার ফুটবলার অ্যাকানজির সাথে গার্দিওলার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির রক্ষণ দুর্বল— সিটিজেনদের সমর্থকরাও একথার বিপরীতে বাজি ধরতে চাইবে না। দারুণ শুরু করা পেপ গার্দিওলার দল চলতি মৌসুমেও ভুগছে একই সমস্যায়। সাথে যোগ হয়েছে দলের ডিফেন্ডারদের চোট ইস্যু। সিটি কোচের কপালে তাই পড়েছিল ভাঁজ!

অনেকদিন ধরেই ভুগছে সিটির সেন্টার ব্যাক পজিশন। গার্দিওলা শেষ দুই ম্যাচে পাননি নাথান আকেকে। এমিরিক লাপোর্তের পুরোপুরি ফিট হতে একমাসের বেশি সময় লাগবে। নড়বড়ে রক্ষণ ম্যাচে প্রায়ই বিপদে ফেলে দিচ্ছে দলকে। এমন দোদুল্যমান সময়ে আর্লিং হালান্ডের সাবেক সতীর্থের উপর আস্থা রাখছেন গার্দিওলা। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১৫.১ মিলিয়ন পাউন্ডে তিনি উড়িয়ে আনলেন সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকানজিকে।

ইতিহাদে ৫ বছরের চুক্তিতে জার্মানি ছেড়ে ইংল্যান্ডে এসেছেন নাইজেরিয়ান-সুইস এ ডিফেন্ডার। ২৭ বর্ষী তারকাকে পেয়ে যারপরনাই খুশি সিটি। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর জিকি বেগ্রিস্টান আশাবাদী, রক্ষণে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিতে পারবেন ম্যানুয়েল, একই সাথে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ জিততে অনেক বড় ভূমিকা রাখবেন।

‘ইউরোপিয়ান ফুটবলে সর্বোচ্চ পর্যায়ে খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে ম্যানুয়েলের। তিনি দলে অপরিহার্য হয়ে উঠবেন বলে আমরা আত্মবিশ্বাসী।’ বলেছেন বেগ্রিস্টান।

ডর্টমুন্ডের হয়ে ম্যানুয়েলের দুর্দান্ত পারফর্মের কারণেই তাকে টানল সিটি। বেগ্রিস্টান বলেছেন, ‘সেন্টার ব্যাক হিসেবে যেমন একজনকে চাইছিলাম, ম্যানুয়েলের মাঝে সবটা আছে। তিনি শক্তিশালী, গতিশীল, নিজের জায়গায় দুর্দান্ত এবং তার চমৎকার পাসিংয়ের দক্ষতা আছে। দলের অন্য রক্ষণ তারকাদের এবং আমাদের খেলার ধরণকে তিনি এগিয়ে নিয়ে যাবেন।’

Tags: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগডর্টমুন্ডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post

অভিনেত্রী সোনালীকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে!

Next Post
অভিনেত্রী সোনালী ও তার খুনের শিকার তরুণী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী সোনালীকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে!

টাটা পাওয়ার ডিস্ট্রিবিউশনের সঙ্গে ব্লকনটসের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

টাটা পাওয়ার ডিস্ট্রিবিউশনের সঙ্গে ব্লকনটসের সমঝোতা চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT