চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে শাকিবের সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 31, আগস্ট 2022
in বিনোদন
A A
শাকিব ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ, দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি ঢালিউড কিং শাকিব খান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন। জানা যায়, চলচ্চিত্র ও সংস্কৃতিসহ বেশকিছু বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে জানিয়েছেন শাকিব খান। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে দেখা হওয়াটা ভীষণ ফলপ্রসূ ছিল। সৌজন্যমূলক সে সাক্ষাতে শিল্প, সাহিত্য, চলচ্চিত্র এবং সংস্কৃতি নিয়ে আপনার সঙ্গে মতবিনিময় ভীষণ উপভোগ করেছি। আশা করি আমাদের এমন আরও সাক্ষাৎ হবে।

এর বেশি কিছু না জানালেও সোমবার রাজধানীর এসকে এস টাওয়ারে সিনেপ্লেক্সে ‘হাওয়া’ সিনেমা দেখতে গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তু জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে। আমি সম্মানিত বোধ করছি। উনি বাংলাদেশে অন্যতম বড় তারকা। তার সঙ্গে আলোচনায় সিনেমা নিয়ে আলাপ হয়েছে।

ভারতের হাইকমিশনার বলেন, আগামীতে বড় বড় সিনেমা আসছে। শুধু ঢাকা ও চট্টগ্রাম নয়, বাংলাদেশের সমস্ত হল দর্শক দিয়ে পরিপূর্ণ থাকার কথা। যদি বাজার উন্মুক্ত হয় তবে লাভ বাংলাদেশের হবে।

আলোচনায় শাকিব খান সিনেমার পরিবেশনা নিয়েও আলাপ করেছেন বলে জানালেন ভারতীয় হাইকমিশনার। বলেন, যদি পরিবেশনা বৃদ্ধি পায় তবে বাংলা সিনেমা এ দেশে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। সুতরাং আমাদের এক হয়ে কাজ করা উচিত।

যৌথ প্রযোজনা ও কলকাতার সিনেমায় কাজের সুবাধে ওপার বাংলাতেও শাকিব বেশ জনপ্রিয়। তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও দেখা যায় পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা মন্তব্য করেন।সেই জনপ্রিয়তার সুবাদে শিগগির হয়তো টলিউডের নতুন সিনেমায় দেখা যেতে পারে শাকিবকে। সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। হয়তো শিগগির শাকিব খান তার ভক্তদের সেই সুখবরটি জানাবেন। সেভাবে প্রস্তুতি নিচ্ছেন এ তারকা।

Tags: ভারতীয় হাইকমিশনারশাকিবশাকিব খানশিল্পসাহিত্যসিনেমাসুপারস্টার
Previous Post

সুন্দরবন সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

Next Post

‘ব্রহ্মাস্ত্র’তে দেখা যাবে শাহরুখকে, নিশ্চিত করলেন মৌনি

Next Post
শাহরুখ খান ও মৌনি সিনেমার প্রচারে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্রহ্মাস্ত্র’তে দেখা যাবে শাহরুখকে, নিশ্চিত করলেন মৌনি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কিলোমিটার প্রতি বাস ভাড়া কমলো ৫ পয়সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT