চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির অনুমতি পেল ‘পায়ের তলায় মাটি নাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 30, আগস্ট 2022
in বিনোদন
A A
নেপালে সেরা ছবির পুরস্কার জেতা ছবির নারী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’। সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, সোমবার ছবিটি দেখে কোনো রকম কর্তন ছাড়াই মুক্তি অনুমতি দেয়া হয়।

বক্স অফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত হয়েছে ‘পায়ের তলায় মাটি নাই’। ছবিটি নির্মাণে সহযোগিতায় আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্স- এর তাহরিমা খান।

চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।

প্রযোজক আবু শাহেদ ইমন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে একজন ব্যক্তি মানুষের জীবনে যে প্রভাব পড়তে পারে সেই টানাপড়েনের গল্প উঠে এসেছে ‘পায়ের তলায় মাটি নাই’ ছবিতে। বিশ্বের বিভিন্ন উৎসবে ছবিটি প্রদর্শিত হয়ে সুনাম কুড়িয়েছে। বাংলাদেশে এখন সিনেমার জোয়ার বইছে। আমার বিশ্বাস অত্যন্ত সুনির্মাণে নির্মিত ও সুচিন্তিত কনসেপ্টে তৈরি এই ছবিটি দর্শক দেখলে সহজেই কানেক্ট করে উপভোগ করবে।

এর আগে বুসান (কোরিয়া), ইন্ডিয়ার ব্যাঙ্গালুরু, পুনেসহ শ্রীলঙ্কা, জাপান, নেপাল, অস্ট্রিয়া, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া মিলিয়ে বিশ্বের ১৪টি চলচ্চিত্র উৎসবে ইতোমধ্যে ‘পায়ের তলায় মাটি নাই’ প্রদর্শিত হয়েছে।

Tags: ইমনছবিদীপান্বিতা মার্টিনপায়ের তলায় মাটি নাইপ্রিয়াম অর্চিমোস্তফা মনোয়ারলিড বিনোদনসিনেমা
Previous Post

‘পারফর্মারের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি’

Next Post

বাংলাদেশে গুমের ইতিহাস সৃষ্টি করেছিল জিয়াউর রহমান

Next Post
বাংলাদেশে গুমের ইতিহাসের স্মরণে আলোচনা সভা, জিয়াউর রহমানের নাম উল্লেখ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে গুমের ইতিহাস সৃষ্টি করেছিল জিয়াউর রহমান

সাদা বাঘের দুটি শিশু চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্মেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম চিড়িয়াখানায় ৪টি সাদা বাঘের জন্ম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT