চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরল ভারতে আটকে পড়া ৮৮ জন জেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 অপরাহ্ন 29, আগস্ট 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশি জেলেরা বাংলাদেশে ফিরছে, সৈকত ও জেলেদের ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরেছে ভারতে আটকে পড়া দুটি মাছ ধরার ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলে।

সোমবার ২৯ আগস্ট বর্ডার গার্ড বাংলাদেশ’র নিকট বাংলাদেশি জেলেদের হস্তান্তর করেছে বিএসএফ।

এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আজ সোমবার বিকেলে বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অপারেশনাল দায়িত্বাধীন রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধীনস্থ কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের কালিন্দী নদীর মধ্যবর্তী স্থানে ভারতে আটকে পড়া দুটি ফিশিং ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের উপ-হাইকমিশনারের সার্বিক সহযোগিতায় বিজিবির কার্যকর উদ্যোগে ভারতে আটক ৮৮ জন বাংলাদেশী জেলেকে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করে।

জেলেদের হস্তান্তরের সময় বিজিবি ও বিএসএফের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, সাতক্ষীরা ও অতিরিক্ত পুলিশ সুপার, শ্যামনগর থানা, স্থানীয় জনপ্রতিনিধি, কক্সবাজার থেকে আগত প্রতিনিধি উপস্থিত ছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ঘন কুয়াশার কারণে অসাবধানতাবশত ফিশিং ট্রলারসহ এই ৮৮ জন বাংলাদেশী জেলে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় প্রবেশ করলে ভারতীয় কোস্টগার্ড তাদেরকে আটক করে কলকাতার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে প্রেরণ করে। পরবর্তীতে আইনি সকল প্রক্রিয়া শেষে আজ তারা স্বদেশে প্রত্যাবর্তন করলো।

Tags: বিএসএফবিজিবি
Previous Post

চলচ্চিত্র ও অনুদান নিয়ে অংশীজনদের সাথে তথ্যমন্ত্রীর বৈঠক

Next Post

‘হাওয়া’, ‘শনিবার বিকেল’ এবং ওটিটি নীতিমালা নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রীর ও ওটিটি নীতিমালা নিয়ে আলোচনা করছেন সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হাওয়া’, ‘শনিবার বিকেল’ এবং ওটিটি নীতিমালা নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের স্বচ্ছন্দে পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় সারাবিশ্বে হাজারের বেশি মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT