চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার পূর্বাঞ্চলে বিদেশি সৈন্যর মহড়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 29, আগস্ট 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার পূর্বাঞ্চলে বিদেশি সৈন্যদের মহড়া, সামরিক প্রস্তুতি দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার পূর্বাঞ্চলে যৌথ সামরিক মহড়া চালাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৈন্যরা সেখানে পৌঁছেছে। চীনও এ মহড়ায় অংশ নেবে। মস্কো ও পশ্চিমাবিশ্বের দেশগুলোর মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এমন মহড়া চালাতে যাচ্ছে। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশ, ভারত, মঙ্গোলিয়া ও সিরিয়াসহ ক্রেমলিনের বন্ধুপ্রতিম দেশগুলোর সৈন্যরা এ সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে।

খবরে বলা হয়, আগামী ১ ও ৭ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়াটি ওখতস্ক সাগর ও জাপান সাগরের জলসীমার পাশাপাশি রাশিয়ার পূর্বাঞ্চলের সাতটি সামরিক প্রশিক্ষণ এলাকাজুড়ে চালানো হবে। ২০১৮ সালে একই ধরনের সামরিক মহড়া চালানো হয়েছিল।

এ মাসের গোড়ার দিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে যে তারা এ সামরিক মহড়ায় অংশ নেবে। তবে তারা কত সৈন্য পাঠাচ্ছে সে ব্যাপারে কিছু জানায়নি।

বেইজিং জোরদিয়ে বলেছে, যৌথ এ সামরিক মহড়ায় তাদের অংশগ্রহণের সাথে ‘বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোন সম্পর্ক নেই।’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৫০ হাজারেরও বেশি সৈন্য এবং ১৪০ টি বিমান ও ৬০ টি জাহাজসহ সামরিক সরঞ্জামাদির ৫,০০০ ইউনিট ভস্তক-২০২২ নামের এ সামরিক মহড়া চালাবে।
এতে আরও বলা হয়, মহড়ায় অংশ নিতে যাওয়া সৈন্যরা রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলে অবস্থিত সার্গেইয়েভস্কি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছেছে এবং তারা প্রস্তুতি নেওয়া ও তাদের অস্ত্র গ্রহণের কাজ শুরু করেছে।

এ সামরিক মহড়ায় অংশগ্রহণ করতে যাওয়া প্রত্যেক দেশ থেকে কত সৈন্য আসছে সে ব্যাপারে মস্কো কিছু বলেনি।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকেই মস্কো আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়া এশিয়ার দেশগুলোর সাথে বিশেষ করে চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে।

মস্কো আগস্টে তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর চলাকালে বেইজিংয়ের প্রতি পূর্ণ সংহতি জানায়।

এদিকে, মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, চীন ও রাশিয়ার মধ্যে উষ্ণ সম্পর্ক বৈশ্বিক নিরাপত্তার ক্ষতি করছে। তবে, ওয়াশিংটন এ সামরিক মহড়ার ব্যাপারে কোন বক্তব্য দেয়নি।

Tags: মহড়ারাশিয়া
Previous Post

বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে: ওবায়দুল কাদের

Next Post

অতিরিক্ত সচিবের বই বিতর্ক: পুরো তালিকা বাতিল

Next Post
বাংলাদেশ সরকার লোগো, জাতীয় পরিচয় ও সরকারী স্বীকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত সচিবের বই বিতর্ক: পুরো তালিকা বাতিল

জনসমাগমের মধ্যে বক্তা বা নেতা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক জিয়াকে আমেরিকা ভিসা দেয় না কেনো: মির্জা ফখরুলকে এস এম কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT