চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরেনা যুগের শেষের শুরু, নাদালের চোখ ২৩-এ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 29, আগস্ট 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাদাল ও সেরেনা একসঙ্গে হাসছে, টেনিস খেলায় প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন কোর্টে গড়াচ্ছে। আসর শুরুর আগে দৃষ্টি আটকে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের দিকে। এটা তার শেষ টুর্নামেন্ট। শেষ হতে চলেছে টেনিসের আলোকিত এক যুগের।

১৯৯৯ সালে ফ্ল্যাশিং মিডোর আর্থার অ্যাশে স্টেডিয়ামে মাত্র ১৭ বছর বয়সে প্রথমবার গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা। কাকতালীয়ভাবে সেই আর্থার অ্যাশেই হতে চলেছে ৪০ বর্ষী গ্রেটের ক্যারিয়ার সমাপ্তি।

সেরা সময় অনেক আগেই পেরিয়ে এসেছেন সেরেনা। চোট এবং বয়সের ধকলে চিরচেনা সেরেনাকে কোর্টে এখন আর পাওয়া যায় না। সাবেক নাম্বার ওয়ানের বর্তমান র‍্যাঙ্কিং ৪০৭। মেয়েদের এককে ২৩ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তিনি।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় র‍্যাঙ্কিংয়ের ৮০ নম্বরে থাকা মন্টেনেগ্রোর ডাঙ্কা কোভিনিচের বিপক্ষে প্রথম রাউন্ডের লড়াইয়ে নামবেন সেরেনা। এই ম্যাচে হারলেও সেরেনার ইউএস ওপেন যাত্রা শেষ হবে না।

আয়োজকরা নিশ্চিত করেছেন, ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাওয়ায় বুধবার থেকে মেয়েদের ডাবলসে বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে খেলতে পারবেন সেরেনা। সেরেনা-ভেনাস জুটি ১৪টি গ্র্যান্ড স্লাম ও অলিম্পিকে তিনবার স্বর্ণপদক জিতেছেন।

অন্যদিকে, করোনার টিকা গ্রহণ না করায় যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞায় পড়ে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নোভাক জোকোভিচ। তাতে ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের আশা বেড়েছে রাফায়েল নাদালের। এবছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। উইম্বলডনে সেমিফাইনালে উঠে ইনজুরির কারণে নাম প্রত্যাহারে বাধ্য হন।

চোট থেকে ফিরে ৩৬ বর্ষী নাদাল কেবল একটি ম্যাচ খেলেছেন। সিনসিনাটিতে বোর্না কোরিকের কাছে প্রথম রাউন্ডে হেরে বিদায় নেন। তবে বড় মঞ্চে নাদালের চেনারূপে ফেরার প্রত্যাশা সকলের।

কোরিকের কাছে হারের পরে চারবারের ইউএস ওপেনজয়ী নাদাল বলেছিলেন, ‘আমাকে সামনে এগিয়ে যেতে হবে। নিউ ইয়র্কে দর্শকদের জমায়েত আমাকে যে শক্তি দেয় তা নিয়ে, ভাবনা শুরু করতে হবে। জানি, এটি আমার জন্য একটি বিশেষ স্থান। উপভোগ করি সেখানে। সেখানে আমার অবিস্মরণীয় মুহূর্ত রয়েছে। প্রতিটি দিন আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। সেজন্য আমি প্রস্তুত।’

Tags: ইউএস ওপেনগ্র্যান্ড স্লামনাদাললিড স্পোর্টসসেরেনা
Previous Post

অনিবন্ধিত চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধের অভিযান শুরু

Next Post

বাহাস পর্বে আলোচনার বিষয় আলমগীর কবির

Next Post
আলমগীর কবিরের কালো-সাদা ছবি, চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাহাস পর্বে আলোচনার বিষয় আলমগীর কবির

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লোডশেডিং, বর্ধিত মূল্যে জ্বালানী তেল আর নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT