চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোডশেডিং, বর্ধিত মূল্যে জ্বালানী তেল আর নয়

রণেশ মৈত্র by রণেশ মৈত্র
4:33 অপরাহ্ন 29, আগস্ট 2022
in মতামত
A A
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় একমাসের বেশী হয়ে গেল বাংলাদেশ সরকার খোঁড়া অজুহাতে আকস্মিকভাবে রাতের বেলায় মাত্র এক ঘন্টার নোটিশে জ্বালানী তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করলো-একই সাথে বিদ্যুতের লোডশেডিং চালু করায় সৃষ্ট ভয়াবহ চাপে ভরা গ্রীষ্মকালে সকল গ্রাহককে বিনা নোটিশেই প্রায় পড়তে হয়েছে। আরও শংকাজনক ব্যাপার হলো এমন পরিস্থিতি আর কতকাল চালু থাকবে এখনও স্পষ্ট করে সরকার কিছু বলছেন না। ভাসা ভাসাভাবে একমাস পরেই বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে এমন কতা কোন কোন মন্ত্রী বললেও, মন্ত্রীদের কথায় আজ আর মানুষের তেমন একটা আস্থা নেই। তারা লাগামহীন অবস্থায় যার যা ইচ্ছা, তাই বলে চলেছেন। এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে ব্যাপক উষ্মা।

যা হোক, যদি এক মাস পরে বিদ্যুৎ পরিস্থিতি সত্যিই স্বাভাবিক হয়-তবু যে দু’আড়াই মাস ধরে দেশব্যাপী লোডশেডিং চালানো হলো তার কারণে জাতীয় অর্থনীতি দৃশ্যত:ই মারাত্মক ধাক্কা খেয়েছে-যদিও সরকার তা মানতে আদৌ রাজীন নন।

হঠাৎ চিত্রপট পালটে গেল। ২২ আগষ্ট দুপুর পর নিবন্ধটি লিখতে শুরু করি কিন্তু হঠাৎ অসুস্থ বোধ করায় লেখা বন্ধ রেখে শুয়ে ঘুমিয়ে পড়ি। হার্টের রোগী হওয়াতে এবং বয়োবৃদ্ধির কারণে চিকিৎসকেরা মাস কয়েক আগে এমন পরামর্শ দিয়েছেন।

সন্ধ্যার পর মন্ত্রীক একজন স্থানীয় সাংবাদিক এলেন। কথাবার্তা চললো অনেকক্ষণ। এরপর রাতের কাবার খেয়ে কিছুক্ষণ একটা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ টেলিভিশনে দেখে শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যেই ঘুম। সকালে জেগে দেখি বেলা ৮টার মধ্যে ঘুম থেকে উঠি। ব্যতিক্রম হলো। হাত মুখ ধুয়ে ভোরের চা খেয়ে টেলিভিশন খুলতেই চোখে পড়লো মন্ত্রীসভার নতুন সিদ্দান্তঃ সকাল ৮টা থেকে বিকেল ৩ টা পর্য্যন্ত সরকারি আধাসরকারি ও স্থানীয় সরকার অফিস সমূহ খোলা থাকবে; ব্যাংক সমূহ কোলা থাকবে সকাল নয়টা থেকে বিকেল ৪টা পর্য্যন্ত, শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাপ্তাহিক ছুটি একদিনের পরিবর্তে দুদিন (শুক্র ও শনিবার)।

সেচের সুবিধার জন্র মধ্যরাত থেকে গ্রামা লে নিরবচ্চিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়া নিশ্চিত করা হবে।
এ ছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় রাত ৮টার মধ্যে দোকান পাট, ১১ টার মধ্যে রেস্তোঁরা, সিনেমাহল এবং ১২ টার মধ্যে ওষুধের দোকান বন্ধ করতে হবে।

অপরপক্ষে বিশ্বব্যাপী জ্বালানী তেলের দাম আর এক দফা কমার খবরও ২৩ আগষ্টের পত্রিকাসমূহে প্রকাশিত হয়েছে তার মুখেই বাংলাদেশে বিদ্যুতের লোডশেডিং এর নতুন সিডিউল। আসলে বাংলাদেশে জ্বালানী তেলে দাম অবিশ্বাস্য হারে যেদিন থেকে বাড়ানো হলো-তার দু’একদিন পর থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম কমতে সুরু করে আজ পর্য্যন্ত তা ধাপে ধাপে কমেই যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকা সত্বেও এমনটি ঘটে চলেছে। তবে ওই যুদ্ধের গরম বাতাস তীব্র থেকে তীব্রতর হচ্ছে বাংলাদেশে।

একই চিত্র কিন্তু ভোজ্য তেলের ক্ষেতেও অব্যাহ ভাবে ঘটে চলেছে। এখানে ভোজ্যতেলের দাম পুনরায় লিটার প্রতি ২০ টাকা করে তবুও বৃদ্দি করার প্রস্তাব মিল মালিকেরা সরকারের কাছে পেশ করেছেন প্রায় মাস খানেক আগে। এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করা যদিও প্রত্যাশিত ছিল কার্য্যত: কিন্তু তা ঘটে নি। সরকার কোন উচ্চ বাচ্য করছে না আদৌ। আর সরকার তারও আগে ভোজ্য তেলের মূল্য কমানোর যে আদেশ দিয়েছিল সে আদেশটি সে আদেশটি প্রায় দুমাস আগে সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও ভোজ্য তেলের ব্যবসায়ী সিন্ডিকেট সরকারের সে নির্দেশ কার্য্যকর করে নি কিন্তু ওই ব্যবসায়ীরা সরকারি নির্দেশ অমান্য করে নিজেদের অর্থলোভ চরিতার্থ করার লক্ষ্যে সাধারণ মানুষের পকেট কাটা অব্যাহত রাখলেও তাদের বিরুদ্ধে আজতক কোন সরকারি পদক্ষেপ গৃহীত হয় নি। ফলে ওই সিন্ডিকেটের সাহস সীমাহীন পর্য্যায়ে চলে গেছে।

অপরদিক জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যে ভয়াবহ পরিণতি বা প্রতিক্রিয়ার সম্মুখীন সমগ্র দেশবাসীকে হতে হয়েছে তা অবর্ণনীয়। এমন কোন পণ্য নেই যার মূল্য অবিশ্বাস্য হারে পাইকারী ও খুচরা উভয় পর্য্যায়ে ব্যবসায়ীরা বৃদ্ধি করে নি। এই মূল্যবৃদ্ধির দৌরাত্য এমনই যে তার ফলে সাধারণ হোটেল রেস্তোঁরার বিক্রী মারাত্মভাবে হ্রাস পেয়েছে অনেক হোটেল রেস্তোঁরা কর্মী ছাটাই করে দিয়েছে। পথিমধ্যস্থ ক্ষুদ্র ক্ষুদ্র চায়ের দোকান, রেস্তোঁরা হোটেল প্রভৃতি যাদের খদ্দের ছিল হাজার হাজার দিন মজুর, রিকসা, স্কুটার, ভ্যান, বাস, ট্রাক প্রভৃতির চালক ও হেলপার-আজ আর তারা তেমন খদ্দের পাচ্ছে না কারণ তাদের রান্না করা ভাত, ডাল, মাছ, সবজি, ডিম, মাংস প্রভৃতি সব কিছুর দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে ওই ক্রেতাদের সংসার ব্যয় বিপুলভাবে বেড়ে গেলেও আয় আদৌ বাড়ে নি বরং কমেছে। এই চরম দুরবস্থার শুরু হয়েছে ২০২০ সালের মার্চ অর্থাৎ যখন থেকে করোনায় মৃত্যুর খবর প্রচারিত হতে থাকে। আজ একটানা আড়াই বছর পার হলো-কিন্তু মূল্যবৃদ্ধির বিড়ম্বনা আদৌ কমে নি বরং ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সর্বশেষ জানা গেল আবারও ভোজ্য তেলের দাম লিটার প্রতি ৭টাকা করে বাড়ানো হয়েছে যদিও বিশ্ব বাজারে কমছে।

গত ২২ আগষ্ট নতুন করে বিদ্যুতের লোডসেডিং এর তালিকা প্রকাশ করা হলো তাতে অতীতের এক ঘন্টার পরিবর্তে ১ সেপ্টেম্বর থেকে গড়ে জ্জ ঘন্টার লোডসেডিং এর খপ্পড়ে দেশবাসী পড়বেন এমন আশংকার বাস্তব ভিত্তি আছে।

এক ঘন্টা লোড শেডিং কি প্রত্যাহৃত?

যে বিষয়টি প্রাসঙ্গিক অথচ আদৌ স্পষ্ট করা হচ্ছে না তা হলো কয়েক সপ্তাহ যাবত প্রত্যহ এক ঘন্টা (কার্য্যত: জেলা-উপজেলায় ৮/১০ ঘন্টা অসংখ্য বিরতি সহ) লোডসেডিং চলছিল তার ব্যাপারে মন্ত্রীসভা কি সিদ্ধান্ত নিলেন। এটা কি ধঁঃড়সধঃরপধষষু প্রত্যাহৃত বলে গণ্য হবে না কি অনাদিকাল ধরে অব্যাহত থাকবে? জ্বালানী তেলের এবং ভোজ্য তেলের দাম বিশ্ববাজারে দফায় দফায় কমে এলেও দেশের বাজারে তা কমানোর নূন্যতম উদ্যোগও চোখে পড়ছে না।
যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না

বিদ্যুত কি শুধু অফিস আদালতেই পুড়ে থাকে? আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীসভার সদস্যবৃন্দ, এম.পি. সচিব, অতিরক্ত ও সহকারী সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আইজি পুলিশ, ডিআইজি পুলিশ, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখের বিমাল বিশাল সরকারি ও পৈত্রিক বাসভবনে যে বিপুল পরিমাণ বিদ্যুত দিবারাত্র ব্যবহার হচ্ছে সেখানে লোডসেডিং কঠোরভাবে বিস্তৃত না হওয়ায় বহু বিদ্যুত খরচ হচ্ছে। এছাড়া বিদ্যুত বিভাগের ঊর্ধতন থেকে নিম্নতম পর্য্যায়ের কর্মকর্তারা তাদের বাসভাবে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্রবহার করেন সেখানে রাশ টেনে এক ঘন্টার তথাকথিত লোডসেডিং অবিলম্বে প্রত্যাহার করে গ্রামা লে রাত্রি ১২টার পরিবর্তে রাত্রি ৮ থেকে সকাল ৮ টা পর্য্যন্ত সেচের জন্য অব্যাহত বিদ্যুত সরবরাহের ব্যবস্থা করা হোক।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: বিদ্যুৎ উৎপাদনলোডশেডিং
Previous Post

বাহাস পর্বে আলোচনার বিষয় আলমগীর কবির

Next Post

বঙ্গবন্ধুর খুনিরা কখনই চায়নি বাংলাদেশ সফলতা অর্জন করুক: শেখ পরশ

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতাদের আলোচনা সভা, বঙ্গবন্ধুর খুনিরা কখনই চায়নি বাংলাদেশ সফলতা অর্জন করুক. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর খুনিরা কখনই চায়নি বাংলাদেশ সফলতা অর্জন করুক: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৪৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT