চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হারিয়ে শোধ তুলল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 পূর্বাহ্ন 29, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
Indian cricket team celebrating after a wicket in a match against Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

টানটান উত্তেজনা, শঙ্কা আর সম্ভাবনা— পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ হাইভোল্টেজ বলার যথার্থতা পেয়েছে আরেকবার। বারবার দিক পাল্টানো ম্যাচের ফল শেষ পর্যন্ত রোহিত শর্মার দলের দিকেই গেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপে হারের বদলা এশিয়া কাপে ৫ উইকেটের জয়ে তুলে নিয়েছে ভারত।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ১৪৮ রানের লক্ষ্য ছুঁতে ভারতের ব্যাটারদের লেগেছে ১১৮ বল। শেষ তিন ওভারে ৩২ রানের সমীকরণ দারুণভাবে মিলিয়েছেন দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া।

গত টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় তুলেছিল পাকিস্তান। সেই ম্যাচের পর এবারই প্রথম মুখোমুখি হয়েছিল দুদল। উত্তেজনার পারদ জমে ছিল ম্যাচটি ঘিরে। বাবরের দলকে অল্পতে বেধে দেয়ার পর জয়ের কাজটা কঠিন করে হলেও জয়েই শেষ করেছে ভারত।

রোহিত-কোহলিদের জয়ের কৃতিত্ব অনেকখানি জাদেজা ও পান্ডিয়ার। শেষ দুই ওভারে ২১ রানের সমীকরণ মিলিয়েছেন দুজনে।

মাঝারি লক্ষ্য পেলেও শুরুটা বাজে হয়েছিল ভারতের। টি-টুয়েন্টি বিশ্বকাপে শূন্য রানে শাহিন আফ্রিদির বলে বোল্ড হওয়া লোকেশ রাহুল এদিনও ফিরেছেন কোনো রান না করেই। ইনিংসের দ্বিতীয় বলে নাসিম শাহর তোপে বোল্ড হয়েছেন।

শুরুর চাপ ধীরগতির ব্যাটিংয়ে কাটিয়ে নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দলীয় ৫০ রানে অধিনায়ক রোহিত ১২ করে ফেরার পর বেশি সময় থাকতে পারেননি কোহলিও। নিজের শততম ম্যাচে রানে ফিরলেও স্বরূপে ফিরতে পারেননি তিনি। নওয়াজের বলে ইফতেখারের হাতে ক্যাচ দেয়ার আগে করেছেন ৩৪ বলে ৩৫ রান।

পাঁচ নম্বরে নেমে ১৮ বলে ১৮ রান করে যান সূর্যকুমার যাদব। এরপর দৃশ্যপটের মূল চরিত্রে শুধু দুজন— জাদেজা ও পান্ডিয়া। জটিল হতে থাকা ম্যাচ ঠাণ্ডা মাথায় সমাধানের পথ বের করেছেন দুজনে।

জাদেজা ২৯ বলে ৩৫ রানে ফেরার সময় ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ বলে ৭ রান। বাকি কাজটা ১৭ বলে ৩৩ রানের ক্যামিও খেলে সেরে দেন ভয়ডরহীন ক্রিকেটার পান্ডিয়া।

এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর দিনে রোহিত-কোহলিদের ১৪৮ রানের লক্ষ্য দিতে পারে বাবারের দল।

ইনিংসের তৃতীয় ওভারে ভারতকে বড় সাফল্য এনে দেন ভূবনেশ্বর কুমার। দারুণ ছন্দে থাকা বাবর আজমকে মাত্র ১০ রানে ফেরান। ডানহাতি পেসারের স্লোয়ার বাউন্সারে গড়বড় করে ক্যাচ তুলে দেন পাকিস্তান অধিনায়ক।

১০ রান করে আবেশ খানের বলে কট বিহাইন্ড হন ফখর জামান। অফ স্টাম্পের বাইরের শর্ট লেন্থের বল কাট করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটার। এসময় আম্পায়ার আউটের ইশারা না করলেও স্বেচ্ছায় মাঠ ছাড়েন ফখর।

ইফতিখার আহমেদকে নিয়ে তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। ২৮ রানে ইফতিখার আউট হন হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ দিয়ে। পরে ১০ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারায় পাকিস্তান। ৪২ বলে ৪৩ রানের লড়াকু ইনিংস খেলে রিজওয়ান আউট হয়েছেন পান্ডিয়ার বলে। একই ওভারে খুশদিল শাহকে ফিরিয়েছেন ডানহাতি এ পেসার।

৯ রান করে ভূবনেশ্বরের বলে ক্যাচ হন আসিফ আলী। মোহাম্মদ নেওয়াজ ও নাসিম শাহ মিলে যোগ করেন ১ রান। শেষদিকে হারিস রউফ ও শাহনেওয়াজ দাহানির লড়াকু ব্যাটিংয়ে ১৪৭ রানে থামে পাকিস্তানের ইনিংস।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ভূবনেশ্বর কুমার। ৩টি উইকেট গেছে হার্দিক পান্ডিয়ার ঝুলিতে। একটি করে উইকেট পেয়েছেন আভেষ খান ও আর্শদীপ সিং।

Tags: এশিয়া কাপ ২০২২জাদেজাপাকিস্তানভারতলিড স্পোর্টসহার্দিক পান্ডিয়া
Previous Post

মাতামুহুরিতে নিখোঁজের লাশ উদ্ধার

Next Post

বিশ্বে আরও কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

Next Post
স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে আরও কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

রিয়াল ও বার্সেলার ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত, গোলের জন্য লড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল-বার্সার জয়ের রাতে পিএসজির স্বস্তির ড্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT