চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাওয়ার হিটিং কোয়ালিটি সবার আছে: বিজয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 27, আগস্ট 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার বিজয় মাঠে প্রশিক্ষণরত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কেউ বলতে পারবে না এখানে কেউ ছয়-চার মারতে পারে না। তার গুণ নাই। যারা জাতীয় দলে আসে, তাদের কোয়ালিটি অবশ্যই শতভাগ করেই বাংলাদেশ দলে খেলতে হয়। আমার কাছে মনে হয় সবার কোয়ালিটি আছে। পাওয়ার হিটিং কোয়ালিটি সবার আছে।’

টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের সক্ষমতা আছে দাবি করে অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সামনে কথা বলেছেন টাইগার ক্রিকেটার এনামুল হক বিজয়।

২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের সক্ষমতা নিয়ে সবসময় থাকে প্রশ্ন। স্ট্রাইক রোটেট করতে না পারা নিয়ে থাকে সমালোচনা। দলের প্রতিষ্ঠিত ব্যাটারদের নেই ভালো স্ট্রাইক রেট। এরপরও বিজ্য মনে করেন সঠিক পরিকল্পনা করতে পারাটাই নাকি পাওয়ার হিটিংয়ের মূল পন্থা হওয়া উচিৎ।

‘এটা পরিকল্পনার বিষয়। কোন বোলারটাকে মারার জন্য বাছাই করব, কোন বোলারের বিপক্ষে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেশন করব, কোন সময়ে মারা উচিৎ, কোন সময়ে মারা উচিৎ না সেগুলো পরিকল্পনা করতে হবে। আমার মনে হয় অবশ্যই সবার কোয়ালিটি আছে।’

‘আপনি উপর থেকে যদি প্রতিটি ব্যাটসম্যানকে দেখেন, ধরেন আটটা-দশটা ব্যাটসম্যান থাকে দলে। সবাই দেখবেন কমবেশি ভালো মারতে পারে। আমার মনে হয় তাদেরকে নিজস্ব সময় দেয়া উচিৎ। ১০ বল ৫ বল ৩ বল ৪ বল। তারপর এক্সিকিউশন করলে আমার মনে হয় অবশ্যই প্রতিটি খেলোয়াড়ের চার ছয় মারার ক্ষমতা আছে।’

‘আমি ১০ বছর বিপিএল টি-টুয়েন্টি খেলেছি। বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টি খেলেছি। আমার কাছে মনে হয়েছে আমরা সবাই যে ট্যালেন্টেড খেলোয়াড়, যেভাবে পরিশ্রমী খেলোয়াড়, আমার কাছে মনে হয় পরিকল্পনাটা জরুরি। তারপর পাওয়ার হিটিং।’

তিন বছর পর জাতীয় দলে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টুয়েন্টি সিরিজে মোটেও ভালো করতে পারেননি বিজয়। ৩ ম্যাচে করেছিলেন মাত্র ২৯ রান। জিম্বাবুয়ে সফরেও ছিলেন ব্যর্থ। ৩ ম্যাচে একশর সামান্য বেশি স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছিল ৫৬ রান। তবে এশিয়া কাপে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরে ওপেনিংয়ে নেমে দলকে শুভসূচনা এনে দেয়ার প্রতিশ্রুতিটা তিনি দিয়ে রাখলেন।

‘টি-টুয়েন্টি অবশ্যই ঝুঁকিপূর্ণ খেলা। দলকে যতটা কমপ্যাক্ট পারফরম্যান্স দেয়া যায়, সেই চেষ্টা করেছি। বাট আমি অবশ্যই ওইরকম বড় রান করতে পারিনি। এশিয়া কাপ অনেক বড় মঞ্চ। ভালো খেলার সুযোগ এসেছে। আমি দলকে ইম্পপ্যাক্টফুলি কিছু দেয়ার চেষ্টা করবো। যাতে দলের জন্য শুভসূচনা করতে পারি।’

‘অবশ্যই জাতীয় দলে খেলা একটা স্বপ্নের বিষয়। প্রতিটি খেলোয়াড়ের ছোটবেলা থেকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার স্বপ্ন থাকে। সবাই চাচ্ছে দলের উপর থেকে স্কোর দাঁড় করায়ে দিলে তাদের জন্য সুবিধা হবে। আমি সেভাবেই অনুশীলন করছি যাতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিতে পারি।’

পাওয়ার হিটিং নিয়ে ক্রিকেটারদের হতাশ হওয়ার কারণ নেই বলে বিজয় দাবি করেছেন। তার মতে, অনুশীলনের মাধ্যমেই নাকি হিটিং স্কিলের উন্নতি ঘটানো সম্ভব। মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান ও টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দলের সঙ্গে যোগ দেয়া ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামের অধীনে পাওয়ার হিটিংয়ে উন্নতি সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘এটা ধারাবাহিক প্রক্রিয়ার বিষয়। একদিনে সব হয়ে যাবে না। অবশ্যই এটা তিন মাসে হবে, ছয় মাসে হবে। আমাদের প্রতিটা খেলোয়াড় যারা আছে, তারা শতভাগ এই জিনিসগুলাতে উন্নতির চেষ্টা করবে।’

‘শ্রীরাম আসার পর আমাদের দারুণ একটা মিটিং হয়েছে। বোলিং, ব্যাটিং, স্পিন, ফিল্ডিং ডিপার্টমেন্টে আমরা কীভাবে কী করবো না করবো সেগুলো নিয়ে কথা হয়েছে। আমার কাছে মনে হয়, আমরা পরিষ্কার মানসিকতার ভেতর আছি। প্রতিটি খেলোয়াড় তাদের কাজটা কী সেটা জানে। সবাই মনে করছি, আমরা দারুণ ইমপ্যাক্ট ফেলতে পারবো। সবাই শতভাগের বেশি দেয়ার চেষ্টা করবো, এই অঙ্গীকার সবাই করেছে। আমরা বিশ্বাস করি যে আমরা পারবো।’

Tags: এশিয়া কাপ ২০২২বাংলাদেশবিজয়লিড স্পোর্টস
Previous Post

প্রতিদিন কোটি ডলার মূল্যের গ্যাস পোড়াচ্ছে রাশিয়া

Next Post

রুই মাছের নতুন জাত ‘সুবর্ণ রুই’ চাষে দারুণ সম্ভাবনা

Next Post
সুবর্ণ রুই মাছের ছবি, নতুন জাতের রুই মাছের চাষ সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রুই মাছের নতুন জাত ‘সুবর্ণ রুই’ চাষে দারুণ সম্ভাবনা

জাতীয় প্রকৃতি সম্মেলনে বক্তারা পরিবেশ রক্ষার গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT