চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ৮টি প্রেক্ষাগৃহে রোশান-মাহির সেই ‘আশীর্বাদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 26, আগস্ট 2022
in বিনোদন
A A
রোশান ও মাহি সিনেমার দৃশ্যে, প্রকৃতির মাঝে, নাটকীয় মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক রোশান ও নায়িকা মাহি অভিনীত সরকারী অনুদান প্রাপ্ত সিনেমা ‘আশীবার্দ’ নিয়ে জলঘোলা কম হয়নি। এর সহ-প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায় রোশান-মাহিকে। তবে সিনেমা মুক্তির আগের রাতে তাদের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান হয়।

অবশেষে শুক্রবার মুক্তি পেল মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীবার্দ’। নির্মাতা সূত্রে জানা যায়, সিনেমাটি মাত্র ৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

চিত্রামহল (ঢাকা), সৈনিক ক্লাব (ক্লাব), উল্কা (জয়দেবপুর), গুলশান (নারায়নগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), নন্দিতা (সিলেট), বুম্বাই (বগুড়া), সিনেমা প্যালেস (চট্টগ্রাম)-এর এই ৮টি সিনেমা চলবে মুক্তিযুদ্ধের একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ‘আশীবার্দ’।

মুক্তির দু’সপ্তাহ আগ থেকে পরিচালক মানিক ও রোশান-মাহি এক হয়ে প্রযোজক জেনিফারের বিরুদ্ধে পাল্টা-পাল্টি অবস্থান নিয়ে বাকযুদ্ধে লিপ্ত হন। প্রায় ১৫ দিন ধরে চলা সেই বিবাদ সিনেমাটি মুক্তির আগের রাতে (বৃহস্পতিবার) মিটিয়ে দেয় শিল্পী সমিতি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বিকেল সাড়ে ৫টা থেকে পৌনে ৯টা পর্যন্ত তাদের মধ্যকার চলমান দ্বন্দ্ব সমাধানে বসেন চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির নেতারা।

পরে প্রযোজক জেনিফার বলেন, দুই গ্রুপের যেকোনো একজনের কারণে আমাদের কথাগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। মাহি যখন সংবাদ সম্মেলন করেছে তখন সে উত্তেজিত হয়ে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। আমিও তার বিরুদ্ধে অনেক কথা বলেছি। সে আমার ছোট বোন। আমাদের মধ্যে ভুলভ্রান্তি হবেই। ভুল বোঝাবুঝি ছিল, সেটার সমাধান হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) আমাদের সিনেমাটি মুক্তি পাচ্ছে। সবাই সিনেমাটি দেখবেন।

মাহিয়া মহি বলেন, শিল্পীকে যদি আদর করে কিছু বলা যায় তাহলে তার থেকে যেকোনো কাজ করিয়ে নেওয়া সম্ভব। ১২ ঘণ্টার জায়গায় ২৪ ঘণ্টা কাজ করানোও সম্ভব। জেনিফার আপুর সঙ্গে যা কিছু ঘটেছে সেটা কমিউনিকেশন গ্যাপের কারণে ঘটেছে। আজ সে বিষয়টি মীমাংসা হলো। যেহেতু কাল (শুক্রবার) সিনেমা মুক্তি পাচ্ছে, তাই বলবো আপনার সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন।

‘আশীবার্দ’ রোশান-মাহি ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।

Tags: অরণ্য বিজয়আশীর্বাদকাজী হায়াতজেনিফারনায়কনায়িকানির্মাতামাহিমাহিয়া মাহিমুক্তিযুদ্ধরেহানা জলিরোশানলিড বিনোদনশাহনূরসিনেমাসিনেমা হল
Previous Post

কমনওয়েলথ এক্সিকিউটিভ এন্ড অ্যাক্রিডিটেশন কমিটিতে বাংলাদেশ

Next Post

মেসিকে আঘাত করলে তোমাকে ‘মেরেই ফেলব’

Next Post
মেসি ও রোনাল্ডো ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে আঘাত করলে তোমাকে ‘মেরেই ফেলব’

বাংলাদেশ ব্যাংকের লোগো ও অপটিমাম সল্যুশনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেলো অপটিমাম সল্যুশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT