চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ‘গ্লোবাল ফেস্ট’ এ লাল সবুজের পতাকা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:20 পূর্বাহ্ন 26, আগস্ট 2022
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের পতাকা প্রদর্শন করে গ্লোবাল ফেস্টে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয় বাংলাদেশকে ধারণ করে কানাডার ক্যালগ্যারিতে গ্লোবাল ফেস্টে অংশ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে বিশ্বের ২৪টি দেশের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ।

এ বছর কানাডার ক্যালগেরিতে প্রায় ৪১০ হেক্টর জমির উপর অনুষ্ঠিত হচ্ছে ‘গ্লোবাল ফেস্ট’। সাত দিন ব্যাপী ‘গ্লোবাল ফেস্ট’ গত ১৮ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ২৭ আগস্ট এর সমাপ্তি হবে।

প্রবাসীরা নিজেদের একান্ত নিজস্ব সংস্কৃতির বিভিন্ন উপাদান দিয়ে নিজেদের প্যাভেলিয়ন সাজিয়েছে । পুরো অনুষ্ঠানে প্রতিদিনের উপচে পড়া ভীড় লক্ষ্যনীয়। কানাডার অন্যতম বৃহৎ লোকজ উৎসবে বাংলাদেশীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বিভিন্ন দেশের ভাষা ভাষীদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠে।

এ বছর নাচ গান ও কবিতার পাশাপাশি ফ্যাশন শো’ আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হয় বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যকে।

আতশবাজি বিভিন্ন দেশের আকর্ষনীয় উপাদান আর সুরের মূর্ছনায় একাকার হয়ে উঠে বহু সংস্কৃৃতির এই মিলন মেলা।

বহুজাতিক সম্প্রদায়ের বৈচিত্রকে সমর্থন, ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং সমতা উত্থাপন করাই ছিল গ্লোবাল ফেস্টের মূল উদ্দেশ্য।।

গ্লোবাল ফেস্ট’ এ উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির শানিলা মাহমুদ, শুভ মজুমদার, হাসান রহমান এবং মাহবুবা নুর অনু। অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাহিয়ান, জাহিন, আদিবা, সুমন, আসুসেনা, সমীর, মীম, জাহিদ, আসিতা, সুব্রত, রাত্রি, ইসমাত, মৌ, তাসমিয়া, প্রার্থনা এবং প্রকৃতি।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির কোষাধ্যক্ষ শানিলা মাহমুদ জানালেন, আমরা গর্বিত, আমাদের লাল সবুজের পতাকা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পেরে।

আভরণ ফ্যাশান এবং জুয়েলারি ডিজাইনার তাসমিয়া ইমদাদ জানালেন, এ এক অন্যরকম অনুভুতি, যেখানে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে এবং নিজেদের পতাকাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পেরেছি। ফ্যাশন শো’ এর মাধ্যমেও তুলে ধরেছি বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যকে।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির সামাজিক সম্পাদক হাসান রহমান জানালেন, আমাদের প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশকে উপস্থাপন করা। সে লক্ষ্যেই আমরা একদল স্বেচ্ছাসেবী অবিরাম কাজ করেছি। আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন আইটেম দিয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন সাজিয়েছি। ভবিষ্যতেও এভাবে আমরা আমাদের দেশ কে তুলে ধরতে চাই।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির সাংস্কৃতিক সম্পাদক মাহবুবা নুর অনু জানালেন, বিশ্ববাসীর সামনে আমাদের প্যাভিলিয়ন এবং সংস্কৃতিকে দেখানোর যে প্রচেষ্টা তা সত্যিই প্রশংসার দাবি রাখে। স্বতঃস্ফূর্তভাবে সবাইকে এগিয়ে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির যুগ্ন সাধারণ সম্পাদক শুভ মজুমদার জানালেন, প্রবাসী বাঙ্গালীদের ছেলে মেয়েদের অংশগ্রহণে প্রমাণ করে দেশের প্রতি আমাদের মমত্ববোধ।ভবিষ্যতেও এ ধারা আমরা অব্যাহত রাখতে চাই।

এ ধরনের আয়োজন বাংলাদেশ কানাডার মধ্যে সেতু বন্ধন তৈরি করবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

Previous Post

শিল্পকলায় বঙ্গবন্ধুকে নিয়ে ‘জনকের অনন্তযাত্রা’

Next Post

ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিচ্ছিন্ন

Next Post
উত্তরাঞ্চলে পারমাণু বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্য, বাংলাদেশের গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিচ্ছিন্ন

মাহবুব তালুকদারের দাফন অনুষ্ঠানে একজন বিশিষ্ট ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুদ্ধিজীবী কবরস্থানে মাহবুব তালুকদারের দাফন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT