চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ব্যাটিং অনুশীলন দেখে হতবাক রশিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 অপরাহ্ন 25, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার বসে আছেন মাঠে, ব্যাট ও গ্লাভসের পাশে ব্যাগ রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা তেমন ভালো কাটছে না বিরাট কোহলির। ভারতের জার্সিতে প্রায় তিন বছর ধরে কোন সেঞ্চুরি নেই সাবেক অধিনায়কের। পরিস্থিতি এতোটাই খারাপ যে, গত কয়েক মাস ধরে রানই পাচ্ছেন না একসময়ের রান মেশিন। তবে খারাপ সময় কাটিয়ে উঠতে চেষ্টার কোনো কমতি রাখছেন না এই ব্যাটার। অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন পুরোদমে। ভারতের সাবেক অধিনায়কের এমন একাগ্রতা অবাক করেছে রশিদ খানকে।

আইপিএলে সর্বশেষ আসর চলাকালে একদিন কোহলির সাথে অনুশীলন করেছিলেন রশিদ খান। লম্বা সময় ধরে ভারতীয় ব্যাটারের অনুশীলন দেখে সেদিন রীতিমত অবাক হয়েছিলেন আফগানিস্তান অলরাউন্ডার। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে  সে অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাদুকরী লেগ স্পিনার।

‘আইপিএল চলাকালীন সময়ের ঘটনা, পরের দিন আরসিবির বিপক্ষে আমাদের একটি ম্যাচ ছিল। বিরাট যতক্ষণ নেটেছিল ততক্ষণ আমি শুধু সময় গুণছিলাম। সত্যি বলতে, আড়াই ঘণ্টা ব্যাটিং করেছে। আমি খুব অবাক হয়েছিলাম। আমাদের নেট প্রাক্টিস শেষ হয়ে গেছে, কিন্তু তখনও তিনি ব্যাটিং করছেন। পরের দিন তিনি আমাদের বিপক্ষে ৭০ রান করেছিলেন। তার এই মানসিকতা খুবই ইতিবাচক।’

কোহলিকে নিয়ে ক্রিকেট আকাশে উড়ে বেড়ানো সমালোচনার বেলুনে রীতিমতো পিন ঠুকে দিলেন রশিদ খান। আফগান স্পিনারের মতে, কোহলির প্রতি দর্শকদের বাড়তি প্রত্যাশার কারণেই মনে হয় তিনি ফর্মে নেই। ভারতের সাবেক অধিনায়কের ব্যাটিং দেখে এখনও মুগ্ধ হন বলে জানিয়েছেন তিনি।

‘যখন তিনি ব্যাটিং করেন, তখন সে এমন দুর্দান্ত সব শট খেলে যে, আমার কাছে তাকে মোটেও ফর্মহীন বলে মনে হয় না। তার কাছে প্রত্যাশা অনেক বেশি। মানুষ চায় তিনি প্রত্যেক ম্যাচেই সেঞ্চুরি করুক।’

হাজার দিনেরও বেশি সময় সেঞ্চুরির খোঁজে থাকা কোহলি এই সময়ে ৭৯ ইনিংসে রান করেছেন আড়াই হাজারেরও বেশি। যেখানে ৩৫.৪৭ গড়ে ব্যাটিং করে হাঁকিয়েছেন ২৪টি হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টি ফরম্যাটের পরিসংখ্যান বাকি দুটির তুলনায় আরও ভালো। ক্ষুদ্রতম ফরম্যাটে ২৭ ম্যাচে ৮ হাফ সেঞ্চুরিতে করেছেন প্রায় ৯০০ রান।

Tags: আইপিএল-২০২২কোহলিরশিদলিড স্পোর্টস
Previous Post

রিয়াল ছেড়ে কাসেমিরো কেন ইউনাইটেডে?

Next Post

রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারে মহিলা প্রতিনিধি, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে: প্রধানমন্ত্রী

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি, ফুটবল প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির গ্রুপে জুভেন্টাস, বায়ার্ন-ইন্টারের সাথে বার্সেলোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT