চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে ইউক্রেনে রকেট হামলায় নিহত ২২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 পূর্বাহ্ন 25, আগস্ট 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউক্রেনে রকেট হামলার পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে ইউক্রেনের একটি রেলস্টেশনে রুশ বাহিনীর রকেট হামলায় শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫০ জন।

রুশ বাহিনীর হামলার ছয় মাস পূর্তির দিনে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেন।

সংবাদ সংস্থা  অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, বুধবার রুশ বাহিনী স্বাধীনতা দিবসে ইউক্রেনের পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনের একটি রেলস্টেশনে এই রকেট হামলা চালায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরে একটি গাড়িতে পাঁচজন দগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এই হামলা চালিয়েছে রাশিয়া।

তবে, এই হামলার বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ক্রেমলিনের পক্ষ থেকে বারবার কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে।

জেলেনস্কি বলেন, তিনি নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনে হামলার বিষয়টি জানতে পেরেছেন।

তিনি বলেন, এভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তুতি নিল রাশিয়া।

জেলেনস্কি আরও বলেন, ট্রেনের চারটি বগিতে আগুন লেগে যায়। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

এর আগে গত এপ্রিলে রেলস্টেশনে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

বুধবার ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে। স্বাধীনতা দিবসের আগে থেকেই জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া স্বাধীনতা দিবসের উদযাপন ব্যাহত করতে নিষ্ঠুর কিছু করতে পারে।

এর আগে জেলেনস্কি মস্কোর বাহিনীকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করার জন্য অভিযুক্ত করেছিলেন।

তিনি বলেন, ইউরোপের জনগণকে বিপন্ন করে এবং বিশ্বকে বিকিরণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে রুশ সেনারা।

Tags: নিহত ২২রকেট হামলা
Previous Post

চলছে বাম জোটের হরতাল

Next Post

এশিয়া কাপের মূলপর্বে ভারত-পাকিস্তানের গ্রুপে হংকং

Next Post
এশিয়া কাপ ২০২২ জন্য পাকিস্তান ক্রিকেট দল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের মূলপর্বে ভারত-পাকিস্তানের গ্রুপে হংকং

সিরাজগঞ্জ জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ-বিএনপির একই স্থানে সভা, ১৪৪ ধারা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT