চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দিন দ্য ডে’র বাজেট কতো, চুক্তিপত্র প্রকাশ করলেন নির্মাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 অপরাহ্ন 22, আগস্ট 2022
in বিনোদন
A A

‘দিন দ্য ডে’ সিনেমা করতে গিয়ে যে চুক্তি ছিলো, সেটা ভেঙেছেন অনন্ত জলিল- এমন অভিযোগ তুলে দিন চারেক আগে ‘মামলার হুমকি’ দিয়েছিলেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি। পরবর্তীতে নির্মাতার অভিযোগের যুক্তি খণ্ডন করে পাল্টা জবাব দিয়েছিলেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল।

তবে এবার মূল চুক্তিপত্র এবং মূল পরিকল্পিত বাজেট নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করলেন ইরানি নির্মাতা। যেখানে চুক্তিপত্র অনুযায়ি দেখা যাচ্ছে, ‘দিন দ্য ডে’র সর্বমোট বাজেট ধরা হয়েছে ৫ লাখ ইউএস ডলার। যা বর্তমান বাজারমূল্যে বাংলাদেশি টাকায় পৌনে ৫ কোটির মতো!

অথচ ‘দিন দ্য ডে’ নির্মাণের শুরু থেকে অনন্ত জলিল সিনেমাটির বাজেট বলে এসেছেন ১০০ কোটি টাকা! এই সিনেমা সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠান কিংবা গণমাধ্যমে দেয়া বিভিন্ন সাক্ষাৎকারেও ফলাও করে ছবির বাজেট শত কোটি টাকার কথা বলেছেন অনন্ত। নির্মাতা মুর্তজা অতাশ তার ইনস্টাগ্রামে এক দীর্ঘ লেখায় এ বিষয়েও কথা বলেন।
বাংলায় লেখা এক বিবৃতিতে মুর্তজা জানান, ২০১৮ সালে ‘দিন দ্য ডে’ নিয়ে অনন্ত জলিলের সাথে চুক্তিটি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ি কথা ছিলো অনন্ত জলিল পুরো টাকাটাই বিনিয়োগ করবেন। বিনিয়োগকারী হিসেবে তিনি ছবির লভ্যাংশের ৮৫ শতাংশ নিবেন এবং প্রযোজক হিসেবে তিনি ১৫ শতাংশ পাবেন।

চুক্তিপত্র এবং পরিকল্পিত বাজেট প্রকাশ করেছেন মুর্তজা অতাশ
নির্মাতার চুক্তিপত্রের ছবি, বাজেট ও শর্তাবলী উল্লেখ. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, চলচ্চিত্রের চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, জনাব অনন্ত জলিলের অর্থায়নে সিনেমাটি তৈরি হবে (কারণ এই ধারার চলচ্চিত্র ইরানের জনগণের পছন্দের না)। এবং সেই সাথে চুক্তিপত্রে স্পষ্টত তার নামটি এই চলচ্চিত্রের বিনিয়োগকারী ও অভিনেতা হিসেবে, এবং আমার নামটি প্রযোজক ও পরিচালক হিসেবে নিবন্ধিত হয়েছে।

সিনেমার বাজেট নিয়ে মুর্তজা বলেন, চলচ্চিত্রটির চুক্তি ও বাজেটের পরিমাণ ৫ লাখ মার্কিন ডলার ছিলো। অর্থাৎ আমরা ইরানি টিম কাজ করব এবং অনন্ত জলিল টাকা খরচ করবেন। চলচ্চিত্রের লভ্যাংশের ৮৫% বিনিয়োগকারীকে ও ১৫% প্রযোজক হিসেবে আমাকে দেওয়া হবে। সিনেমার বাজেট ঘোষণায় উনার দাবীর পরিমাণ স্পষ্টভাবে লেখা আছে। তিনি ‘ডে’ সিনেমার নির্মাণ ব্যয় দশ মিলিয়ন মার্কিন ডলার প্রচার করেছেন। যদিও তিনি এখন পর্যন্ত খরচের গুরুত্বপূর্ণ অংশ পাঁচ লাখ মার্কিন ডলার পুরোটা পরিশোধ করেননি। যেখানে কি-না দশ মিলিয়ন ডলারের দাবী, মূল বাজেটের প্রায় ত্রিশ গুন বেশি দাবী!

 

View this post on Instagram

 

A post shared by Morteza Atashzamzam (@morteza.atashzamzam)

Tags: অনন্ত জলিলইরানবাজেটমুর্তজা অতাশ জমজমলিড বিনোদনসিনেমাসিনেমা হলসিনেমার বাজেট
Previous Post

আলেকজান্ডার দুগিন সম্পর্কে যা জানা গেল

Next Post

চামিরার বদলে লঙ্কান স্কোয়াডে থুসারা

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেটার উল্লাসে উদযাপন করছে, খেলা চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

চামিরার বদলে লঙ্কান স্কোয়াডে থুসারা

বাজারে ডিমের ঝুড়ি ঝুলছে, দাম বাড়ার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিমের দাম কারা বাড়ালো, খুঁজছে গোয়েন্দারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT