চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাইভ’ নিয়ে উচ্ছ্বসিত, তবে প্রচারণা নিয়ে সন্দিহান সাইমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 23, আগস্ট 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি, বাংলাদেশি সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বশেষ মুক্তি পেয়েছিল ‘জান্নাত’। এই ছবি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সাইমন সাদিক। এরপর কেটে গেছে ৪টি বছর। এ নায়কের আর কোনো ছবি মুক্তি পায়নি। তবে বসে ছিলেন না সাইমন। নিয়মিত কাজ করে গেছেন। দীর্ঘ অপেক্ষার পর সাইমনের নতুন ছবি ‘লাইভ’ মুক্তি পেতে যাচ্ছে।

আগামী ৯ সেপ্টেম্বর শামীম আহমেদ রনীর পরিচালনায় মাহির সঙ্গে ছবিটি নিয়ে আসছেন সাইমন। আরও আছেন আদর আজাদ, শিবা শানু প্রমুখ।

৪ বছর পর ছবি মুক্তির কারণে বেশ উচ্ছ্বসিত ‘পোড়ামন’ খ্যাত এই নায়ক। তবে কিছুটা হতাশাও আছে সাইমনের। বিশেষ করে প্রযোজকের তরফে ‘লাইভ’ এর প্রচারণার কৌশল নিয়ে কিছু নিরাশ সাইমন।

চ্যানেল আই অনলাইনকে সাইমন বলেন, সম্প্রতি যে সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো প্রযোজকদের উদ্যোগে ভিন্ন প্রচারণায় দর্শক নন্দিত হয়েছে। বিভিন্নভাবে প্রচারণার মাধ্যমে দেখেছি দর্শকের আকর্ষণ কাড়তে সক্ষম হওয়ায় মানুষ সিনেমাহল মুখী হয়েছে। ছবিগুলো সাফল্যে পেয়েছে। সেই হিসেবে ‘লাইভ’ ছবির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া প্রচারণায় থাকবে কিনা আমি যথেষ্ট সন্দিহান। এখনও পর্যন্ত প্রোডাকশন হাউজের কোনো উদ্যোগ দেখিনি।

সাইমন জানান, প্রোডাকশন হাউজ থেকে যোগাযোগ করে মিটিং করতে চেয়েছে। দেখি তারা কী করে! তবে আমি মারাত্মক লেভেলের আশাবাদী ‘লাইভ’ নিয়ে। যেহেতু ভালো ছবি এবং বাংলাদেশ ও ভারতের দুই টিমকে এই ছবিতে পেয়ে কাজ করে তৃপ্তি পেয়েছি, তাই আমার জায়গা থেকে ব্যক্তি উদ্যোগে হলেও প্রচার করবো।

ব্যাখ্যা দিয়ে সাইমন বলেন, এই ছবিতে শেষ ১৬ মিনিট একটানা অভিনয় করেছি। দৃশ্যটি এক টেকেই করা। যেটা আমার অভিনয় জীবনে প্রথম করলাম। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেয়ার মত। একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘লাইভ’। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে পুরো গল্পটাই একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে।

দীর্ঘদিন পর ছবি মুক্তি প্রসঙ্গে সাইমন বলেন, ৪ বছর ছবি মুক্তি পায়নি তারপরেও দর্শক আমাকে ভুলে যায়নি। আমি কাজের মধ্যে ছিলাম। আমার আটটির মতো ছবি সেন্সর হয়ে আছে। ছবি মুক্তির ব্যাপার প্রযোজকের উপর নির্ভর করে। এতদিন ছবি মুক্তি না পাওয়ায় ভিতরে ভিতরে অনেক খারাপ লাগা কাজ করেছিল। ৯ সেপ্টেম্বর ‘লাইভ’ এর মাধ্যমে সেন্সর পাওয়া ছবিগুলোর মুক্তি শুরু হলো। আগামীতে ‘নরসুন্দর’ ও ‘অশ্রুঘর’ ছবি দুটিও মুক্তির মিছিলে আছে।

Tags: আদর আজাদগল্পঢালিউডপ্রচারণামাহিয়া মাহিলিড বিনোদনশাপলা মিডিয়াশামীম আহমেদ রনীসাইমন সাদিকসিনেমা
Previous Post

বলিউড তারকা ও বিজেপি নেত্রী সোনালীর আকস্মিক মৃত্যু

Next Post

চাঁদপুরে ধর্ষণ ও খুনের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

Next Post
চাঁদপুরে চ্যানেল আই অনলাইন অফিস ভবন, দর্শক ও কর্মচারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ধর্ষণ ও খুনের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন ভবনের সামনে পাম্প মেশিনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেচ প্রকল্পের দুটি পাম্প মেশিন অচল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT