চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাধারণ মানুষ আপনাদের কাছে যেতে পারেনা: ডিসিকে হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
3:41 অপরাহ্ন 22, আগস্ট 2022
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকচিক্যের জীবন যাপনের কারণে সাধারণ মানুষ ডিসিদের কাছে যেতে পারেন না বলে সাধারণ মানুষের জন্য ডিসি অফিসের দরজা-জানালা খোলা রাখতে বললেন হাইকোর্ট।

আদালত অবমাননা সংক্রান্ত এক মামলায় কুষ্টিয়া জেলা প্রশাসক আদালতে হাজির হলে সোমবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাকে সতর্ক করছি। একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে আপনি জনগণের সেবক। তাই আপনার অফিসের দরজা-জানালাগুলো খোলা রাখবেন সাধারণ মানুষ যাতে ঢুকতে পারে এবং আপনাদের চেহারা দেখতে পারে।’

এসময় হাইকোর্ট আরও বলেন, ‘আপনারা এত চাকচিক্যের জীবন যাপন করেন যে, সাধারণ মানুষ আপনাদের কাছে যেতে পারেনা। তাই সতর্ক করে দিচ্ছি, সাধারণ একজন লুঙ্গি পরা মানুষ কিংবা একজন গরীব মানুষও যেন আপনাদের কাছে যেতে পারে।’

কুষ্টিয়া জেলা প্রশাসককে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন, ‘আপনার অফিসে কোন ভারী পর্দা লাগাবেন না। মানুষ যেন হেটে দেখতে পারে যে তাদের ডিসি সাহেব বসে আছেন চেয়ারে।’

এসময় হাইকোর্ট বলেন, ‘মানুষের যেমন হার্ট আছে, তেমনই সরকারের হার্ট হচ্ছেন আপনারা। আপনাদের মাধ্যমেই সরকারের ভাবমূর্তি ও সরকারের পলিসি বাস্তবায়িত হয়। এবিষয়টি মাথায় রেখেই আপনাদের কাজ করা উচিত। আপনারা কলাপস করলে সরকারের ভাবমূর্তি কলাপস করবে।’

একপর্যায়ে হাইকোর্ট এই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে ডিসিকে অব্যাহতি দিয়ে এবিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেন। অবশেষে হাইকোর্ট ডিসিকে বলেন, ‘এখানে আসার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।’

আজ আদালতে এই মামলার নিলাম ক্রেতা আব্দুর রশিদের পক্ষে ছিলেন আইনজীবী নুরুল আমিন। কুষ্টিয়ার ডিসি ও এসপির পক্ষে ছিলেন আইনজীবী মুন্সী মনিরুজ্জামান ও ইউসুফ খান। ব্র্যাক ব্যাংকের এমডির পক্ষে ছিলেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও ব্যবসায়ী শফিকুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

Tags: ডিসিহাইকোর্ট
Previous Post

বগুড়ায় হত্যা মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার

Next Post

ইউনাইটেডকে পুনরুদ্ধারের সক্ষমতা রাখি: টেন হাগ

Next Post
ম্যানেজার টেন হাগের ছবি, তিনি মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেডকে পুনরুদ্ধারের সক্ষমতা রাখি: টেন হাগ

বাংলাদেশি ক্রিকেটার হাসনাইন বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিদির চোটে কপাল খুলল হাসনাইনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT