চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এফডিসির শ্রদ্ধেয় নেতারা কোথায়?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 20, আগস্ট 2022
in বিনোদন
A A
সৌন্দর্যবর্ধক নারী হাস্যোজ্জ্বল ও সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (১৮ আগস্ট) এফডিসিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সেখান থেকে ব্যাগ চুরি হয়। ব্যাগে ছিল দুটি ফোন সেট, ঘরের চাবি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র।

শুক্রবার (১৯ আগস্ট) গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন অরুণা বিশ্বাস নিজেই। সেই সঙ্গে নিজের ফেসবুক পাতায়ও শেয়ার করেছেন খবরটি। তবে এই ঘটনা প্রকাশের কয়েক ঘণ্টা অতিক্রম করলেও শিল্পী সমিতির পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই এই জ্যেষ্ঠ শিল্পীর কণ্ঠে কিছুটা অভিমান!

এফডিসিতে ঘটা এমন দুঃখজনক ঘটনাটি জানারও পরও শিল্পী সমিতির কেউ ই অরুণা বিশ্বাসকে ফোনও করেননি। সেই অভিমান থেকেই এই অভিনেত্রী শনিবার কিছুটা ক্ষুব্ধ হয়ে প্রশ্ন ছুঁড়লেন, ‘আমাদের এফডিসির শ্রদ্ধেয় নেতারা, আপনারা কোথায়?’

তিনি আরও বলেন, ‘আপনাদের সহকর্মীর এত বড় ক্ষতি হয়ে গেলো, সেটা জানার পরেও এখনও কেউ আমাকে কল করে জানতে চাননি। আমি কী অবস্থায় আছি? অথচ ভক্ত-অনুরাগী, বন্ধুবান্ধব, সাংবাদিক, আত্মীয়-স্বজন সবাই জিজ্ঞাসা করছেন।’

সমিতির নেতাদের উদ্দেশ্য করে অভিনেত্রী আরও বলেন, ‘মনের সংকীর্ণতার ওপরে উঠুন, শিল্পী হয়ে শিল্পীর পাশে দাঁড়ান। মানবতাও ধর্ম। সহমর্মিতা জানালে বড়ই হবেন, ছোট হবেন না।’

এদিকে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে এফডিসি গিয়েছিলেন অরুণা বিশ্বাস। অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে কথা বলছিলেন তিনি। ব্যাগটা তখন তার পাশেই ছিল। ক্যামেরার সামনে কথা বলা শেষ, পাশ ফিরে দেখেন ব্যাগ নেই!

ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল জানিয়ে হতাশ এই অভিনেত্রী আগেই বলেন, ‘ব্যাগে একটি আইফোন ১১, স্যামসাং এ-৫২, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, বাসার বিভিন্ন চাবি ও অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল।’

Tags: অরুণা বিশ্বাসএফডিসিকার্ডমোবাইললিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
Previous Post

চট্টগ্রামে প্রায় দেড়শ’ পাহাড় সম্পূর্ণ ধ্বংস

Next Post

নরসিংদীতে কাঁঠালের বিদায়ে ঐতিহ্যবাহী ‘নিশান উৎসব’

Next Post
নরসিংদীতে কাঁঠালের বিদায়ে ঐতিহ্যবাহী নিশান উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে কাঁঠালের বিদায়ে ঐতিহ্যবাহী ‘নিশান উৎসব’

নিউজিল্যান্ড ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউদি-বোল্টের তোপে সমতায় ফিরল নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT