চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 20, আগস্ট 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার হাসান উইকেটের সামনে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারছেন না জাতীয় দলের বেশ কয়েকজন ব্যাটার। তার মধ্যে অন্যতম ইনফর্ম ওপেনার লিটন দাস। এবার পেস বোলার হাসান মাহমুদ ছিটকে গেলে আরব আমিরাতের পথে রওনা হওয়ার দুই দিন আগে। দেড় বছর পর জাতীয় দলে ফিরে বল হাতে ভালো ছন্দে ছিলেন এ তরুণ।

দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান হাসান। স্ক্যান করার পর একটি সূত্রে জানা যায় তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, ‘হাসান ইনজুরিতে পড়েছে। এটা খুবই দুর্ভাগ্যের। ছেলেটা যখনই ছন্দে আসে তখনই চোটে পড়ে। তবে আমরা আশা করি দ্রুত সে ফিরে আসবে। এশিয়া কাপে ও অ্যাভেইলভেল কিনা সেটি অফিসিয়ালি সিদ্ধান্ত হয়নি তাই কিছু বলতে পারছি না। তবে দেখে মনে হচ্ছে এশিয়া কাপের প্রথম রাউন্ড মিস করবে।’

হাসানের বদলি প্রসঙ্গে খালেদ মাহমুদ বলেন, ‘রিপ্লেসমেন্ট কে হবে, সেটা নিয়ে আমরা এখনো চিন্তা করিনি। মাথায় অনেকগুলো নামই ঘুরছে। কাল ও পরশু আমাদের ম্যাচ সিনারিও সেশন আছে। দেখি ওখানে কী হয়।’

চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন এ তরুণ। ফেরেন জিম্বাবুয়ে সফরের দলে। তরুণ এই পেসারের প্রত্যাবর্তনের সিরিজটা ভালো কেটেছিল। দুটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলে ৫ উইকেট নিয়ে জায়গা করে নেন এশিয়া কাপ টি-টুয়েন্টির দলে।

আজই আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয় বাংলাদেশের। প্রথম দিনেই চোট পান হাসান। মঙ্গলবার বিকেলে এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত যাবে টিম টাইগার্স।

Tags: আরব আমিরাতএশিয়া কাপ ২০২২লিড স্পোর্টসহাসান
Previous Post

ভারতে ব্যর্থ, আন্তর্জাতিক বাজারে আশার আলো দেখাচ্ছে আমিরের ছবি

Next Post

মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে নেই একজনও নারী শিক্ষক

Next Post
শিক্ষার্থীরা স্কুলে নারী শিক্ষক না থাকায় শপথ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে নেই একজনও নারী শিক্ষক

শ্রীলঙ্কা ক্রিকেট দল এশিয়া কাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ জনের বহর নিয়ে আমিরাতে যাচ্ছে শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT