চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে খেলা বাঙালি ফুটবলার সমর বদ্রু ব্যানার্জি মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 20, আগস্ট 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাঙালি ফুটবলার সমর বদ্রু ব্যানার্জি ফুটবল খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে ফুটবল ইভেন্টে ভারতীয় দলের হয়ে খেলা বাঙালি ফুটবলার সমর বদ্রু ব্যানার্জি মারা গেছেন।

শুক্রবার স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত প্রায় একমাস ধরে সমর বদ্রু অসুস্থ ছিলেন।

মেলবোর্ন অলিম্পিকে অল্পের জন্য ফুটবল ইভেন্টে পদক জেতেনি ভারত। চতুর্থ স্থানে থেকে তারা আসর শেষ করেছিল। ভারতের হয়ে সেবার খেলেছিলেন সাবেক স্ট্রাইকার সমর বদ্রু। কলকাতা ময়দানে যিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত ছিলেন। ১৯৫২-৫৯ সাত বছর মোহনবাগানের হয়ে খেলেছেন তিনি।

২৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সমর বদ্রু। সিটি স্ক্যানে মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। গত কয়েকদিন ধরেই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। ভেন্টিলেশনে রাখা হয়েছিল বর্ষীয়ান ফুটবলারকে।

১৯৩০ সালে ৩০ জানুয়ারি হাওড়ার বালিতে জন্মগ্রহণ করেন সমর বদ্রু। আর পাঁচটা বাঙালির মতো তিনিও ফুটবল পাগল ছিলেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার বাবা অনুশাসনে বেঁধে রাখতেন। পড়াশোনায় মন না দেওয়ার জন্য তাঁর কাছে বিস্তর বকুনি খেয়েছি। কিন্তু,সকলের কাছে মোহনবাগানের প্রসঙ্গ শুনতাম। ফুটবল থেকে আমার আগ্রহ কখনও কমেনি। বরং তা বাড়তে থাকে দিন প্রতিদিন।’

Tags: ফুটবলভারতলিড স্পোর্টস
Previous Post

ইংলিশদের ডোবাল ‘বাজবল’, শীর্ষে সাউথ আফ্রিকা

Next Post

মাহি ছাড়া কেউই সম্পূর্ণ পারিশ্রমিক পায়নি!

Next Post
মাহি ছাড়া কেউই সম্পূর্ণ পারিশ্রমিক পায়নি, সংবাদ সম্মেলনে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহি ছাড়া কেউই সম্পূর্ণ পারিশ্রমিক পায়নি!

গোড়ালির চোটে এশিয়া কাপের আগে হাসান অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের আগে গোড়ালির চোটে হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT