চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 19, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার প্রস্তুতি নিচ্ছেন, ক্যাম্পে অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম। ক্ষুদ্রতম সংস্করণে ব্যর্থতার চক্র ভাঙতে কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে তাকে। রোববার ঢাকায় আসছেন ৪৬ বর্ষী কোচ। আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপে দলের সাথে থাকবেন ভারতীয় কোচ।

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ পর্যন্ত টি-টুয়েন্টি দলের সাথে কাজ করবেন শ্রীরাম। শুক্রবার আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পেয়ে বেশ আনন্দিত শ্রীরাম। তিনি বলেন,‘পঁচিশ বছরের খেলোয়াড়ি অভিজ্ঞতা ও নয় বছরের কোচিং অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছি। বাংলাদেশের খেলোয়াড়দের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

“সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে বলে বিশ্বাস করি। দুটি হাই প্রোফাইল ইভেন্টে এমন প্রতিভাবান খেলোয়াড়দের সাথে কাজ করতে পারার সুযোগ পেয়ে ভালো লাগছে।’

আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে শ্রীরামের।

২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত চার বছর ভারতের হয়ে খেলেছেন শ্রীরাম। তবে জাতীয় দলে খুব একটা সুযোগ পাননি বাঁহাতি অলরাউন্ডার। ভারতের জার্সিতে মোট ৮টি ওয়ানডে খেলেছেন তিনি। তবে তামিলনাড়ুর ক্রিকেটারের ঘরোয়া রেকর্ড খুবই সমৃদ্ধ। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে রেকর্ড ১০৭৫ রান করেছেন তিনি।

বেশ কয়েক বছর ধরে কোচ হিসেবে কাজ করছেন শ্রীরাম। জাতীয় দল, বয়স ভিত্তিক কিংবা ফ্র্যাঞ্চাইজি সব জায়গাতেই কাজ করার অভিজ্ঞতা আছে তার। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন বেশ কিছু দিন। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফরে কোচিং প্যানেলে ছিলেন তিনি।

২০১৫ সালে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরেও ছিলেন তিনি। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলের অন্যতম সদস্য করা হয়েছিল তাকে। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ হিসেবেও কাজ করেছেন শ্রীরাম।

Tags: টি-টুয়েন্টি ক্রিকেটবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশ্রীরাম
Previous Post

ক্ষমতায় টিকে থাকতে ভারতকে অনুরোধ করেনি আওয়ামী লীগ: কাদের

Next Post

পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক

Next Post
বাংলাদেশের কৃষকরা পাটের আঁশ ছাড়ানোর জন্য কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক

পাহাড়ের মাটি ধসে চা শ্রমিকের মৃত্যু, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চা বাগানের পাহাড়ের মাটি চাপায় ৪ নারী চা শ্রমিকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT