চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারণায় এখনও সরব ‘হাওয়া’ টিম, চতুর্থ সপ্তাহে আরও বেশি প্রেক্ষাগৃহে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 19, আগস্ট 2022
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল আই অনলাইন এর ভবন ও জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার প্রচারণা কৌশল নিয়ে বরাবরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেন দর্শক। তবে প্রচারণায় এবার দর্শকের সেই চাওয়া পাওয়া উতরে গেছে ‘হাওয়া’ টিম।

মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও এখনও প্রচারণা নিয়ে বেশ সরব ‘হাওয়া’ টিম। এমনকি শুক্রবার (১৯ আগস্ট)  সিনেমার প্রচার প্রচারণায় যশোরের মণিহার সিনেমা হলে যাচ্ছে টিম হাওয়া। এদিন এই হলে দর্শকের সাথে বসে রাতের শো’টি দেখবে ‘হাওয়া’ টিম।

এদিকে মুক্তির চতুর্থ সপ্তাহে আরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’। ২৯ জুলাই মাত্র ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’। সময়ের সাথে সাথে ছবিটির কথা এখন মানুষের মুখে মুখে। মুক্তির পরের সপ্তাহেই প্রায় দ্বিগুণ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তৃতীয় সপ্তাহে ৪৮টি প্রেক্ষাগৃহে চলার পর চতুর্থ সপ্তাহে এসে ৫৬টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।

প্রথম সপ্তাহ থেকেই সবগুলো মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে হাউজফুল প্রদর্শনী করেছে ‘হাওয়া’। তিন সপ্তাহ পার করে এসেও ছবিটি নিয়ে দর্শক চাহিদা তুঙ্গে। অগ্রিম টিকেট চেয়েও পাচ্ছে না সিনেপ্রেমী দর্শক।

দর্শক চাহিদা থাকায় রাজধানীর বাইরের হল মালিকরাও ‘হাওয়া’ নিয়ে শুরু থেকেই বেশ আগ্রহী ছিলেন। তারই প্রেক্ষিতে চতুর্থ সপ্তাহে ‘হাওয়া’ আরও কিছু নতুন প্রেক্ষাগৃহে মুক্তি পেল।

এমনটাই জানানো হয়েছে হাওয়ার অফিশিয়াল পেজ থেকে। এছাড়াও শুধু স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় দিনে ২৮টি শো রয়েছে। যা নিকট অতীতে বাংলা ছবির ক্ষেত্রে বিরল ঘটনা।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’ নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

Tags: চঞ্চল চৌধুরীনাজিফা তুষিনাসির উদ্দিন খানবাবলু বোসমাহমুদ হাসানমেজবাউর রহমান সুমনরিজভী রিজুলিড বিনোদনশরীফুল ইসলাম রাজসিনেমাসুমন আনোয়ারসোহেল মণ্ডলহাওয়া
Previous Post

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিনের পার্টি ভিডিও নিয়ে বিতর্ক

Next Post

শ্রীমঙ্গলে মাটি চাপায় ৪ নারী চা শ্রমিকের মৃত্যু

Next Post
মাটি চাপায় চা শ্রমিকের মৃত্যু, ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে মাটি চাপায় ৪ নারী চা শ্রমিকের মৃত্যু

জহির রায়হানের ছবি, সিনেমায় নিপীড়িত মানুষের কথা বলতেন জহির রায়হান. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় নিপীড়িত মানুষের কথা বলতেন জহির রায়হান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT