চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেকে কাছে পেয়ে আপ্লুত শাকিবের মা-বাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 18, আগস্ট 2022
in অন্যান্য, বিনোদন
A A
শাকিবের মা-বাবার সাথে ছেলে, পারিবারিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ক্যারিয়ারে টানা ৯ মাস কোনো সময় পরিবার ছেড়ে দূরে ছিলেন না শাকিব খান। বুধবার বিকেলে তিনি যখন গুলশানের বাসায় ফেরেন, তখন শাকিবকে পেয়ে আবেগে ভাসেন তার বাবা-মা!

৯ মাস পর একমাত্র সন্তানকে পেয়ে শাকিবের পরিবারের অন্য সদস্যরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

বুধবার সকাল থেকে বিমানবন্দরে শাকিবকে বরণ করতে জড়ো হয়েছিল তার হাজারও ভক্ত। দেশের বিভিন্ন অঞ্চল থাকা আসা শাকিব খান ভক্তরা তাকে এক নজর দেখতে ও ফুল দিয়ে বরণ করতে জড়ো হয়। বিমানবন্দর সড়কে ভক্তদের সঙ্গে সানড্রপ গাড়িতে দাঁড়িয়েই শাকিব আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। পরে ঘরে ফিরেই বাবা–মায়ের পা ছুঁয়ে সালাম করেন। ছেলেকে পেয়ে বুকে জড়িয়ে ধরেন তারা। এসময় শাকিব খানের একমাত্র বোন ও ভাগ্নে উপস্থিত ছিলেন।

চ্যানেল আই অনলাইনের সাথে আলাপকালে শাকিব খান জানান, দূরে থাকলেও নিয়মিত বাবা-মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতেন। শুধু নিজের বাবা-মা নয়, সন্তান আব্রামের সঙ্গে আলাপ করতেন।

জানা যায়, বুধবার সন্ধ্যার আগেই বাবা শাকিব খানের সঙ্গে দেখা করতে আসেন আব্রাম। এরপর পিতাপুত্র একসঙ্গে সময় কাটান।

শাকিব খান বলেন, আমেরিকায় শেষ এক সপ্তাহ মোটেও শেষ হচ্ছিল না। শেষ ৭ দিন আমার কাছে ৭ বছরের মতো মনে হয়েছে। তুর্কিতে ট্রানজিট নেয়ার পর একটু পর পর খোঁজ নিচ্ছিলাম ঢাকা যেতে আর কতসময় বাকি? মনটা ছটফট করছিল ঢাকায় পা রাখার জন্য।

Tags: অপুআব্রামজয়নায়কবাবামালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাসুপারস্টার
Previous Post

যে সব সম্পদের মালিক জ্যাকুলিন

Next Post

নিজেকে খুনের ছক আঁকবেন রবার্ট ডি নিরো!

Next Post
রবার্ট ডি নিরো এর কাছ থেকে গভীর ও চিন্তাশীল অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে খুনের ছক আঁকবেন রবার্ট ডি নিরো!

নষ্ট হওয়া হাজারো অচল মোটরসাইকেল ও যানবাহন জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

থানা চত্বরে নষ্ট হচ্ছে ১২ হাজার যানবাহন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT