চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্রেমীদের মুখে মুখে ‘দামাল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 17, আগস্ট 2022
in বিনোদন
A A
বাংলাদেশের সিনেমা প্রেমীরা সিনেমা দেখার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেলার মুক্তির চব্বিশ ঘণ্টা না পার হতেই ‘দামাল’ এর খবর পৌঁছে গেছে আপামর সিনেপ্রেমী মানুষের কাছে। বুধবার সন্ধ্যার পর থেকেই নেটদুনিয়া রীতিমত দামালময়! দুই মিনিটের ট্রেলার পুরো সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা নিকট অতীতে কোনো ট্রেলার প্রকাশ নিয়ে দেখা যায়নি।

রায়হান রাফীর পরিচালনায় বড় আয়োজনের এই ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। চ্যানেল আইয়ের ফেসবুক পেজ ও ইউটিউবে ছাড়াও ‘দামাল’ এর ট্রেলার শেয়ার হয়েছে রাফী, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও শরিফুল রাজ সহ সিনেমা সংশ্লিষ্ট অন্যান্যদের সামাজিক যোগাযোগ মাধ্যেমেও। যেখানে লাখ লাখ দর্শক ট্রেলারটি দেখেছেন।

শুধুমাত্র চ্যানেল আই টিভি’র ইউটিউবেই ২২ ঘণ্টায় ট্রেলারটি দেখেছেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ। মন্তব্য এসেছে কয়েক হাজার! আশ্চর্যের  বিষয় হলো, ট্রেলারটি দেখে প্রায় সব মানুষই প্রশংসা করেছেন। নেই নেতিবাচক কোনো মন্তব্য। তারা বলছেন, বাংলা সিনেমায় এমন ট্রেলার এর আগে দেখেননি! ট্রেলারের সূত্রেই ‘দামাল’ সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখারও আশাবাদ জানিয়েছেন অনেকে।

ট্রেলার দেখে আপন রায় নামের একজন মন্তব্য করেছেন, ‘অনেকদিন‌ পর বাংলা সিনেমার ট্রেলার দেখে শিহরণ বা গোসবাম্প হলো। এগিয়ে যাক সুস্থ চলচ্চিত্র। জয় হোক বাংলা সিনেমার।’

জনি আকন্দ নামের একজন লিখেছেন, ‘শিহরণ জাগানো ট্রেলার। শেষের ডায়ালগগুলো শোনার সময় শরীরে কাঁটা দিয়ে উঠলো।’ সাব্বির নামের একজন লিখেছেন, ‘বাংলার ফুটবল আর সেই আগের মত নেই। কিন্তু ছবির ট্রেলার দেখে সেই ফিল হচ্ছে। রায়হান রাফি মানেই নতুন কিছু।’ রুদ্র কর্মকার লিখেছেন,‘প্রতিটা মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে উঠলো।’

নন্দলাল নামের একজন মন্তব্য করেছেন, ‘দামাল ছবির ট্রেলার দেখে গাঁয়ের পশম দাঁড়িয়ে গেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস দেখার অপেক্ষায় থাকলাম।’ হৃদয় আহমেদ নামের একজন দর্শক লিখেছেন, ‘আমার এই প্রথম কোনো বাংলা সিনেমার ট্রেলার দেখে চোখে পানি আসলো।’

এরকম হাজারও মন্তব্য ‘দামাল’ এর ট্রেলার দেখে করেছেন দর্শক। শুধু বাংলাদেশ থেকেই নয়, ভারতের বিভিন্ন রাজ্য থেকে ‘দামাল’ এর ট্রেলার দেখে প্রশংসা করেছেন বাংলা সিনেমার।

১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজার সাগরের লেখা গল্পে ‘দামাল’ বানিয়েছেন সময়ের সবচেয়ে আলোচিত্র চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী। ‘পরাণ’-খ্যাত এই নির্মাতা জানিয়েছেন, ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দামাল’।

তারকায় ভরপুর ‘দামাল’র যৌথ চিত্রনাট্য করেছেন লেখক নাজিম উদ দৌলা এবং পরিচালক রায়হান রাফী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।

গত ৮ আগস্ট চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পায় ‘দামাল’। সিনেমা দেখে সেন্সর বোর্ডের সদস্যরা মুগ্ধ হন।

Tags: ট্রেলারদামালপূজাফরিদুর রেজা সাগরবিদ্যা সিনহা মিমবৃষ্টিরায়হান রাফীরাশেদ মামুন অপুলাক্স তারকা অথৈলিড বিনোদনশরিফুল রাজশাহনাজ সুমীসাঈদ বাবুসিনেমাসিয়াম আহমেদসুমিতসৈয়দ নাজমুস সাকিব
Previous Post

ধনীদের করের টাকায় জলবায়ু ও স্বাস্থ্য সেবার খরচ

Next Post

বাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতিতে নেই: আইএমএফ

Next Post
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো সহ ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতিতে নেই: আইএমএফ

শাকিব খান ভক্তদের মাঝে ফিরলেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তদের মাঝে ফিরলেন শাকিব খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT