চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের মানুষের ভালোবাসা ফারুক কোনোদিন ভুলবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 17, আগস্ট 2022
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফারুকের তিনটি ছবি, স্মৃতিচারণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের জন্মদিন বৃহস্পতিবার (১৮ আগস্ট)। বরেণ্য এ অভিনেতা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জন্মদিন সামনে রেখে চ্যানেল আইয়ের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইলেন তিনি।

চ্যানেল আইয়ে পাঠানো একটি ভিডিও বার্তায় ‘মিয়া ভাই’ খ্যাত ফারুককে বলতে শোনা যায়, আমার জন্মদিনকে সামনে রেখে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। সবার কাছে আমার অনুরোধ, গুজবে কান দেবেন না। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ইনশাআল্লাহ, আমি খুব শিগগির দেশে ফিরবো।

সিঙ্গাপুর থেকে পাঠানো ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ফারুক। সেই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে তিনি আরও বলেন, ‘দেশের মানুষের ভালোবাসা ফারুক কোনোদিন ভুলবে না। দেশের প্রতিটি মানুষের কাছে আমি দোয়া চাই, যেন খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারি।’

এসময় তিনি ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের প্রশংসা করে এই কিংবদন্তী নায়ক বলেন, ‘হৃদয়বান লোক সাগর। তার প্রয়োজন আছে। চ্যানেল আইয়ের সমস্ত কর্মী, শিল্পীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

নায়ক ও সংসদ সদস্য ফারুক দেশের বাইরে চিকিৎসাধীন থাকলেও বৃহস্পতিবার তাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে ফারুকের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘সুজন সখী’, ‘লাঠিয়াল’, ‘সূর্যগ্রহণ’, ‘মাটির মায়া’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নাগরদোলা’, ‘দিন যায় কথা থাকে’, ‘কথা দিলাম’, ‘মাটির পুতুল’, ‘সাহেব’, ‘ছোট মা’, ‘এতিম’, ‘ঘরজামাই’, ‘মিয়া ভাই’র মতো অসংখ্য সিনেমায়।

ফারুক তার অভিনয়ের জন্য ১৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হয়েছিলেন। কিন্তু তার হাতে পুরস্কার উঠেছিল কেবল একবার। অবশ্য ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

গেল বছরের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান নায়ক ও ঢাকা-১৭ আসনের এই সংসদ সদস্য। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখানে অবস্থান করেই চিকিৎসা নিতে থাকেন। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ ভালো বলে জানিয়েছে পরিবার।

Tags: এফডিসিনায়কফারুকভিডিওভিডিও বার্তালিড বিনোদনসংসদ সদস্যসিনেমা
Previous Post

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছর

Next Post

চকবাজারের পুড়ে যাওয়া রেস্টুরেন্টটি অবৈধ ছিল: তাপস

Next Post
চকবাজারের পুড়ে যাওয়া রেস্টুরেন্টের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে তাপসের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চকবাজারের পুড়ে যাওয়া রেস্টুরেন্টটি অবৈধ ছিল: তাপস

নাটকের পোস্টার যেখানে অভিনেতা-অভিনেত্রীরা হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জহির খানের নাটকে অলির গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT