চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছরে ৫০ ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 16, আগস্ট 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ মেয়েদের ক্রিকেট দল মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চে ওয়ানডে বিশ্বকাপ খেলে নিউজিল্যান্ড থেকে ফেরা নারী ক্রিকেট দল গত ৫ মাসে খেলতে পারেনি আন্তর্জাতিক ম্যাচ। প্রায় প্রতি বছরই এমন দীর্ঘ বিরতি পড়ে খেলায়। যেটি উন্নতির পথে ছিল প্রধান অন্তরায়। এই ‘অচল’ অবস্থা থেকে মুক্তি পাচ্ছেন নিগার-সালমা-রুমানারা।

নির্ধারিত সময়ে র‌্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে থেকে বছরখানেক আগেই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ কাঠামোয় ঢুকে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

২০২২ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত চক্রে মোট ৭ টেস্ট, ১৩৫ ওয়ানডে ও ১৫৯ টি-টুয়েন্টি খেলবে নারী দলগুলো। বাংলাদেশ দল এ সময়ে খেলবে ২৪ ওয়ানডে ও ২৬ টি-টুয়েন্টি। যার শুরুটা এ বছরের ডিসেম্বরে, নিউজিল্যান্ড সফর দিয়ে।

দেশের মাটিতে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সফর করবে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে।

২০১১ সালের ২৬ নভেম্বর ওয়ানডেতে অভিষেক বাংলাদেশের। ১১ বছরে ৫০ ওভারের ম‍্যাচ খেলতে পেরেছে মাত্র ৪৯টি। ২০১২ সালে অভিষেকের পর এপর্যন্ত টি-টুয়েন্টি খেলেছে ৭৯টি। যার মধ্যে এক তৃতীয়াংশ আইসিসি ইভেন্টের বাছাইপর্বের ম্যাচ।

Tags: আইসিসিনিগার সুলতানাবাংলাদেশ নারী ক্রিকেট দলরুমানালিড স্পোর্টসসালমা
Previous Post

বরগুনার ঘটনায় পুলিশের বাড়াবাড়ি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৯৩

Next Post
বাংলাদেশে করোনার নতুন সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৯৩

ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়ের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলার তুরুপে নতুন তাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT