রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর গার্ডার পড়ে হতাহতের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিআরটি’র ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ক্রেন দিয়ে গার্ডারটি উপরে তোলার সময় চলন্ত প্রাইভেট কারের ওপর পড়লে সেটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর আহত ২ জনকে উদ্ধার করা গেলেও, প্রাইভেট কারের ভেতরে আটকে ছিলো আরও ৫জন। এর সাড়ে তিন ঘণ্টা পর ৫ জনের নিষ্প্রাণ দেহ গাড়ি থেকে বের করা হয়। এ ঘটনায় শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








