চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের আপত্তির পরেও শ্রীলংকায় পৌঁছেছে চীনা জাহাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 পূর্বাহ্ন 16, আগস্ট 2022
in আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
শ্রীলংকায় চীনা জাহাজের আগমন, হাজারো মানুষ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত মহাসাগরে চীনের প্রভাব বিস্তারে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। শ্রীলংকাকে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে চীনা জাহাজের নোঙরের বিষয়টি নিয়ে আপত্তিও জানিয়েছিল তারা। তারপরও শেষ পর্যন্ত চীনা গুপ্তচর জাহাজকে শ্রীলংকায় নোঙর করতে দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার সকালে চীনা জাহাজটি শ্রীলংকার হামবানটোটা বন্দরে পৌঁছায়। আজ থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত এই জাহাজটি শ্রীলংকার বন্দরে থাকবে।

এরআগে শ্রীলংকার হামবানটোটা বন্দরে চীনা গুপ্তর জাহাজ ‘ইউয়ান ওয়াং ৫’-এর আসা নিয়ে আপত্তি জানিয়েছিল দিল্লী। সেই সময় চীনকে জাহাজ পাঠানোর বিষয়টি পিছিয়ে দিতে বলেছিল শ্রীলংকা। যে জাহাজকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা, সেটি ইউয়ান ওয়াং সিরিজের তৃতীয় জেনারেশনের জাহাজ। এটি চীনের সেনা পিএলএ ব্যবহার করে থাকে। স্যাটেলাইট এবং মিসাইলের গতিপথ ট্র্যাক করার জন্য এই জাহাজের প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকে। এই জাহাজে রয়েছে এমন কিছু শক্তিশালী ব়্যাডার যা বিভিন্ন ক্ষেত্রে নজরদারিতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ওই জাহাজকে শ্রীলংকার বন্দরে এনে ভারতের উপকূলবর্তী এলাকার প্রতিরক্ষা ক্ষেত্রের কোনও তথ্য হাতানোর চেষ্টায় রয়েছে চীন।

উল্লেখ্য গত ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট এই জাহাজটির লঙ্কার বন্দরে থাকার কথা ছিল। তবে এখন সেটি ১৬ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত লঙ্কার বন্দরে থাকবে। প্রসঙ্গত, দেশে রাজনৈতিক অস্থিরতা চলাকালীন তৎকালীন শ্রীলংকার সরকার ১২ জুলাই চীনকে তাদের জাহাজ হামবানটোটায় পাঠানোর অনুমতি দিয়েছিল। পরে ভারতের আপত্তিতে সাময়িক স্থগিত করলেও আবার শ্রীলংকা গত ১৩ আগস্ট ফের অনুমতি দেয়। এই আবহে ভারত মহাসাগর অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি বদল হচ্ছে ধীরে ধীরে।

Tags: চীনা জাহাজশ্রীলংকা
Previous Post

বিমানবন্দরে শাকিবকে বরণ করবে হাজারও ভক্ত!

Next Post

ডাকাতিয়া নদীর প্রাণ ফিরিয়ে আনতে খনন কাজ শুরু

Next Post
ডাকাতিয়া নদীর প্রাণ ফিরিয়ে আনতে খনন কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকাতিয়া নদীর প্রাণ ফিরিয়ে আনতে খনন কাজ শুরু

টমেটো গাছের উপর ফলের সংগ্রহ, বাংলাদেশি কৃষকদের জন্য লাভজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রীষ্মকালীন টমেটোর পরীক্ষামূলক চাষে লাভবান কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT