চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
6:09 অপরাহ্ন 15, আগস্ট 2022
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতা, উপস্থিত অতিথিরা সম্মান প্রদর্শন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এরপর দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

রিয়াদস্থ বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় দিবসটি উপলক্ষ্যে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তার জীবনী পাঠ করতে হবে। রাষ্ট্রদূত প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠের পরামর্শ দেন। তিনি বলেন, বঙ্গবন্ধু সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছেন, দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। তার জীবন উৎসর্গ করেছেন সাধারণ মানুষের কল্যাণে। রাষ্ট্রদূত প্রবাসীদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করার আহবান জানান।

রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা ছিলেন বাঙ্গালি জাতির মুক্তির মহানায়ক। তার নেতৃত্বে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম ও ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিশ্বের বুকে বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম নিয়েছে। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থানসহ আমাদের সকল স্বাধিকার আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব প্রদান করেছেন। পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন তা ছিল অবিস্মরণীয়। ৭ই মার্চের এ ভাষণই বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে, বাঙ্গালিকে স্বাধীনতার মূলমন্ত্রে উদ্দীপ্ত ও দীক্ষিত করে।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রবাসীদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিবাসীরা শোক দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখেন। দূতাবাসের ডিফেন্স এ্যটাশে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ অভিবাসীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নুরুন নবী, চিকিৎসক ডা. কামরুল ইসলাম, ব্যবসায়ী এম আর মাহাবুব, মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জাকির হোসেন ও মোঃ আব্দুস সালাম বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে নির্মলেন্দু গুনের কবিতা “সেই রাত্রির কল্পকাহিনী” আবৃত্তি করেন সাহিত্যিক শাহজাহান চঞ্চল। দূতাবাসের কাউন্সেলর মোঃ বেলাল হোসেন অনুষ্ঠান উপস্থাপনা করেন।

জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। শোক দিবস উপলক্ষ্যে দূতাবাসের কর্মকর্তা ও অন্যান্য স্টাফগণ মিলে পবিত্র কোরআন খতম করেন। সবশেষে ৭৫ এর ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Tags: জাতীয় শোক দিবস
Previous Post

ধোনির পরামর্শে পাকিস্তানের বিপক্ষে সফল হরভজন

Next Post

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৫৯

Next Post
জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৫৯

আদালত থেকে জামিন না পেয়ে মামুনের ছবি, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষিকা খায়রুন নাহারের স্বামী মামুনের জামিন নামঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT