চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন অভিনেতা, নির্মাতা গাজী মাহতাব হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 অপরাহ্ন 13, আগস্ট 2022
in বিনোদন
A A
গাজী মাহতাব হাসান এর ছবি, বনজ পরিবেশের মধ্যে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন নির্মাতা, অভিনেতা ও চলচ্চিত্র কর্মী গাজী মাহতাব হাসান। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন গাজী মাহতাব হাসানের ঘনিষ্ঠ বন্ধু প্রিসিলা রাজ। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন হাসান। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাকে। শনিবার দুপুরে স্ট্রোক করলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেল এর জরুরি বিভাগের বিল্ডিংয়ের সামনে গাজী হাসানের মরদেহ রাখা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে। সেখানেই জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

বেশকিছু শর্টফিল্ম ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন গাজী মাহতাব হাসান। সর্বশেষ তার নির্মিত ‘সৌল সিঙ্গার’ শর্টফিল্মটি দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়। এছাড়াও দেশ বিদেশের বেশকিছু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে জড়িয়ে আছে তার নাম। এরমধ্যে ডেনমার্কের প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য হিউম্যান স্কেল’ এ বাংলাদেশ অংশে প্রোডাকশন ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।

নির্মাণ সংশ্লিষ্টতার পাশাপাশি প্রায় নিয়মিত অভিনয় করতেন গাজী মাহতাব হাসান। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘অলাতচক্র’-তে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতায় আশ্রিত থাকা নরেন বিশ্বাসের ভূমিকায় অভিনয় করেন। এছাড়া তিনি রাওয়ান সায়েমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেড এন্ড’, দেবাশীষ বিশ্বাসের মুক্তি প্রতীক্ষিত সরকারি অনুদানে নির্মিত ‘মুকুলের যাদুর ঘোড়া’ সহ বেশকিছু স্বল্প ও পূর্ণ দৈর্ঘ্যতে অভিনয় করেন।

চলচ্চিত্র কর্মী হিসেবে স্বাধীন ধারার চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সেই আশির দশক থেকে। ভিন্ন ধারার চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ প্রয়াত মুহম্মদ খসরুর শিষ্য ছিলেন।

Tags: অভিনেতাগাজী মাহতাব হাসাননির্মাতামুহম্মদ খসরুলিড বিনোদনসিনেমা
Previous Post

বিএনপি আগুন সন্ত্রাস করলে আওয়ামী লীগের প্রতিরোধ সুনামি: কাদের

Next Post

ভাড়ার নির্দেশনা মানছে না বাস মালিকরা, অভিযান-জরিমানা

Next Post
বাস মালিকদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাড়ার নির্দেশনা মানছে না বাস মালিকরা, অভিযান-জরিমানা

বঙ্গবন্ধুর ছবি ও স্মৃতি প্রকাশনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শতবর্ষে শতস্মৃতি প্রকাশনা উন্মোচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT