চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে পুরনো ফর্মে ফিরে পাওয়ায় তৃপ্ত বিজয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 12, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিজয় সংবাদ সম্মেলনে কথা বলছেন, আশেপাশে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর একই ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। ভুলে যাওয়ার মতো একটি সফর শেষে দেশে পৌঁছেছে টাইগার ক্রিকেটাররা। দীর্ঘ ৩ বছর পর একদিনের ক্রিকেটে ফেরা এনামুল হক বিজয় নিজের পারফর্মে খুশি। তার বিশ্বাস ২০ ওভারের ক্রিকেটে খুব দ্রতই সুদিন ফেরাবে দল।

শুক্রবার বিজয় বলেছেন, ‘টি-টুয়েন্টিতে আমরা ভালো করছি না-এটা সবাই অবগত। তবে ভালো করার সুযোগ আছে, ভালো করা সম্ভব। আমাদের বোলিং বিভাগ, ব্যাটিং বিভাগের বিশ্বমঞ্চে ভালো করার সামর্থ্য আছে। একটু সময় লাগছে। আমি এবং প্রত্যেক খেলোয়াড়ের বিশ্বাস আমরা টি-টুয়েন্টিতেও কামব্যাক করতে পারব।’

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রানের ফোয়ারা ছোটানো বিজয় জিম্বাবুয়ে সফরের শুরুতে রান পাচ্ছিল না। ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের সবকটি খেলে করেছেন মাত্র ৫৬! তবে ওয়ানডে ক্রিকেটে ফিরতেই বদলে যান তিনি। ৩ ম্যাচে ৫৬.৩৩ গড়ে ১৬৯ রান। স্ট্রাইক রেটও ছিল একশ’র বেশি, ১০৬.৯৬। লম্বা বিরতির পর ফিরে নিজের কাজটা করতে পেরে তৃপ্ত বিজয়।

‘অনেকদিন পর ওয়ানডে দলে এলাম। এ জন্য খুব ভালো লাগছে, খুব এক্সসাইটেড ছিলাম। অনেক কঠোর পরিশ্রম করেছি, অনেকদিন এরকম সময় পার করেছি। আসলে ৩ বছর পর যেহেতু আসছি চেষ্টা করেছি যে সুযোগটা কাজে লাগানোর জন্য, আমার প্রসেসটা ঠিক রাখা।’ বলেছেন বিজয়।

জিম্বাবুয়েতে দুটি সিরিজ হারের পেছনে কারণ খুঁজতে গিয়ে তিনি পেয়েছেন ‘নার্ভাসনেস’। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায়ও হারের দায় দেখছেন এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার। স্বাগতিক দলকেও ক্রেডিট দিয়েছেন বিজয়, ‘জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে জেতাটা আসলে সহজ ছিল না। এটা সত্যি ওরা ভালো ক্রিকেট খেলেছে। আমাদেরও ঘাটতি ছিল। দুটি মিলিয়েই আমরা হেরে গেছি।’

Tags: ডিপিএলবাংলাদেশবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজবিজয়লিড স্পোর্টস
Previous Post

শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দু’দিন হতে পারে: শিক্ষামন্ত্রী

Next Post

জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে অধ্যাপক আমির হোসেনের জয়

Next Post
জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে অধ্যাপক আমির হোসেনের জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে অধ্যাপক আমির হোসেনের জয়

বঙ্গবন্ধুর ছবি ও স্মারক সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল শক্তির ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু ছিলেন বঙ্গবন্ধু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT