চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরে দর্শকদের তোপের মুখে আর্জেন্টিনার ক্লাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 12, আগস্ট 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রাতের সময় দুর্ঘটনা স্থানে জরুরি সেবা ও ক্ষতিগ্রস্ত গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার প্রিমিয়া ডিভিশনের ক্লাব আলডুসিভির উপর বেজায় চটেছে ক্লাবটির দর্শক-সমর্থক বাহিনী। নয়ত এমন কাণ্ড কেন ঘটাবে তারা! লিগ টেবিলের শীর্ষ তিনে থাকা দল গোডি ক্রুজের বিপক্ষে হারও শূল হয়ে বিঁধেছে, খেলোয়াড়-ক্লাবের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে একহাত দেখিয়ে তারা পুড়িয়ে দিয়েছে পার্কিং অঞ্চলে থাকা পাঁচ পাঁচটি গাড়ি।

লিওনেল মেসির শহর বুয়েন্স আয়ার্সে মার ডেল প্লাটার ক্লাবটির সমর্থকদের রাগ ওঠার কারণটা অবশ্য স্বাভাবিকই। প্রিয় দল জয়ের দেখা তো দূরের কথা, ড্র আনতেও ধুঁকছে। জুলাইয়ের শেষদিকে তলানির দল লানউসের বিপক্ষে সবশেষ জয়ের পর এপর্যন্ত টানা হার-ই সঙ্গী ক্লাবটির। ঘরের মাঠেও পরিবর্তন আসেনি দৃশ্যপটে। শুক্রবার হেরেছে ২-০ গোলে।

শেষ পাঁচ ম্যাচে এক জয় আর এক ড্র করা ক্লাবটির সমর্থকরা তেঁতে উঠেছে অন্য জায়গায়। নিয়ন্ত্রণহীন পাস, গোলে শট নেয়ায় অপারগতা, পাস অ্যাকুরেসি ছাপিয়ে দিন শেষে হার— এসব মেনে নিতে পারছে না তারা। ২৮ দলের লিগে আলডুসিভির নেমে গেছে ২৭ নম্বরে। গোডি ক্রুজ শক্ত প্রতিপক্ষ হলেও ঘরের মাঠে লিগে টিকে থাকার ম্যাচে অন্তত ড্র আশা করেছিল সমর্থকরা। কিন্তু বাজে ফুটবল খেলার দিনে আবারও হেরে গেছে মার্টিন পালের্মোর দলটি।

আলডুসিভির সমর্থকরা দায় স্বীকার না করলেও ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা দুয়েক পর ঘটা ওই অগ্নিকাণ্ডে আঙুল তাদের দিকেই। তাদের রোষে পড়ে পাঁচটি গাড়ি পুড়ে ছাই, কেউ যদিও আহত হয়নি। পুড়ে যাওয়া গাড়িগুলো ক্লাবটির খেলোয়াড়-কর্মীদের, জানিয়েছে অগ্নি নির্বাপক দল।

দমকল কর্মীরা আগুণ নিয়ন্ত্রণ আনার প্রায় ঘণ্টাখানেক পর ক্লাব অ্যাটলেটিকো আলডুসিভি অফিসিয়াল টুইটার পেজে বিবৃতি দিয়েছে। ঘটনার সমালোচনা করে লিখেছে, ‘ভেন্যুর পাশে আজ রাতে ঘটে যাওয়া ভাংচুরের ঘটনাটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হল।’

Tags: আর্জেন্টিনালিড স্পোর্টস
Previous Post

‘আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না’

Next Post

নারী চিকিৎসক হত্যার কথা স্বীকার করেছে ব্যাংক কর্মকর্তা স্বামী

Next Post
ব্যাংক কর্মকর্তা স্বামী নারীর হত্যার কথা স্বীকার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী চিকিৎসক হত্যার কথা স্বীকার করেছে ব্যাংক কর্মকর্তা স্বামী

ডোনি ব্রাসকো হাসপাতালে ভর্তি অভিনেত্রী, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইফ সাপোর্টে ‘ডোনি ব্রাসকো’র সেই অভিনেত্রী, বাঁচার আশা নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT