চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির প্রথম দিনে কতো আয় করলো আমিরের নতুন ছবি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 12, আগস্ট 2022
in বিনোদন
A A
বনভূমিতে দম্পতি হাঁটছেন, শান্ত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৪ বছরের বিরতি ভেঙে অবশেষে পর্দায় দেখা মিললো বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খানের। বৃহস্পতিবার (১১ আগস্ট) মুক্তি পেয়েছে তার অস্কারজয়ী হলিউডি চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’র হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’।

তবে মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বিশেষ সুবিধা করতে পারেনি ছবিটি। যদিও মুক্তির আগে থেকেই ‘লাল সিং চাড্ডা’র প্রচারে লেগে পড়েছিল আমির, তবে বিপরীতে ছিলো অপপ্রাচারের বন্যা! ছবি মুক্তি সামনে রেখে আমিরের পুরনো সাক্ষাৎকার টেনে এনে একটি শ্রেণি ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দিয়েছিলেন। সিনে বিশ্লেষকরা বলছেন, মুক্তির প্রথম দিনে আমিরের নতুন ছবিটি এসব অপপ্রাচারের শিকারও হয়েছে!

বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ছবিটি আয় করেছে সাড়ে ১১ কোটি টাকা! যা আমির খানের সিনেমার প্রত্যাশিত আয়ের তুলনায় খুবই কম। তবে একই দিনে মুক্তি প্রাপ্ত অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’ ছবির তুলনায় বেশি।

শুধু তাই নয় পিভিআর, আইনক্স এবং সিনেপলিসের মতো তিনটি চেন থেকে আয় দাঁড়িয়েছে মাত্র ৬.২৫ কোটি টাকার মতো। বাকি পাঁচ কোটির মতো এসেছে দেশের অন্যান্য প্রেক্ষাগৃহগুলি থেকে। ফলে শুরুতেই ১৮০ কোটি  রূপি বাজেটের ‘লাল সিং চাড্ডা’র এমন অবস্থা দেখে চলচ্চিত্র বিশ্লেষকরা সন্ধিহানে আছেন আদৌ ছবিটি ১০০ কোটি ছুঁতে পারবে কিনা!

এদিকে বক্স অফিসে বরাবরই আমির খান রাজ করলেও ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত তার সর্বশেষ ছবি ‘থাগস অব হিন্দুস্থান’ ফ্লপের কাতারে নাম লিখিয়েছিল। যদিও তার আগে মুক্তি প্রাপ্ত আমিরের চার সিনেমা সিক্রেট সুপারস্টার, দঙ্গল, পিকে ও ধুম থ্রি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল।

তবে প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি ওটিটিতেও ‘লাল সিং চাড্ডা’ স্ট্রিমিং হবে বলে আইএএনএস কে জানিয়েছেন আমির খান। কিন্তু সেটি ছয় মাসের আগে না সেটিও নিশ্চিত করেছেন এই অভিনেতা।

অদ্বৈত চন্দনের পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় আমির খান ছাড়াও আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্য প্রমূখ।

Tags: আমির খানকারিনা কাপুর খাননাগা চৈতন্যবক্স অফিসমোনা সিংলাল সিং চাড্ডাসিনেমা
Previous Post

মুক্তির তৃতীয় সপ্তাহে আরও বেশি প্রেক্ষাগৃহে ‘হাওয়া’ 

Next Post

ইতালিতে অভিবাসীদের উপর অত্যাচারের অভিযোগ, প্রতিবাদে মিছিল

Next Post
ইতালিতে অভিবাসীদের উপর অত্যাচার বিরোধী প্রতিবাদ মিছিল।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালিতে অভিবাসীদের উপর অত্যাচারের অভিযোগ, প্রতিবাদে মিছিল

ইংলিশ ক্রিকেটার ব্যাটিং করছে, বাংলাদেশি ক্রিকেটার ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুমেরাং হতে পারে ইংলিশদের ‘বাজবল’ ক্রিকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT