চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই রোহিঙ্গা হত্যা: ৩ আসামি গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:51 অপরাহ্ন 11, আগস্ট 2022
in কক্সবাজার, জনপদ
A A
Bangladesh police arrest suspects in Rohingya murder case. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে উখিয়ার বালুখালির জামতলী রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনায় তিন আসামিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেপ্তাররা হলেন- সাহ মিয়া (৩২), মো. সোয়াইব ( ১৯) ও জাফর আলম (৫৪)।  তিনজনই হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এরই মধ্যে রোহিঙ্গা শিবিরে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিনগত রাত ১টায় পাঁচজনের নাম উল্লেখ করে সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা দেখিয়ে উখিয়া থানায় এ মামলাটি দায়ের করেন নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন।

আবু তালেব জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি এর মাঝি এবং সৈয়দ হোসেন সাব মাঝি। ৯ আগস্ট রাতে  তারা প্রতিদিনের ন্যায় কাজকর্ম শেষে  ব্লক-সি/৯ এর  আছিয়া খাতুনের ঘরের  সামনে বাঁশের মাচার উপর বসে ব্লকের বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন। রাত  ১১ টা ৪০ মিনিটে  এজাহার নামীয় আসামী সহ ৭/৮ জন অজ্ঞাতনামা বন্দুকধারী মুখে গামছা বেঁধে  তাদেরকে এলোপাতাড়ি গুলি করে। পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এতে আবু তালেবের গলায় ২টি এবং বুকের পাঁজরে ১টি ও সাব-মাঝি সৈয়দ হোসেনের গলায় ১টি গুলি হয়। পরে তাদের মৃত্যু হয়।
Tags: আর্মড পুলিশ ব্যাটালিয়নরোহিঙ্গারোহিঙ্গা হত্যা
Previous Post

বীথির পড়াশোনার দায়িত্ব নিলো উত্তরা ইউনিভার্সিটি

Next Post

‘ওরা ১১ জন’ কেন কালজয়ী, জানালেন নূতন

Next Post
ওরা ১১ জন সিনেমার পোস্টার, বাংলাদেশের কালজয়ী চলচ্চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওরা ১১ জন’ কেন কালজয়ী, জানালেন নূতন

আর্জেন্টিনার খেলোয়াড়ের সঙ্গে ব্রাজিলের খেলোয়াড়ের সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচটা আর খেলতে চায় না ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT