চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমনওয়েলথ গেমসে যেয়ে ‘হাওয়া’ দুই পাকিস্তানি বক্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 11, আগস্ট 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
তিনজন বাংলাদেশি খেলোয়াড় কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক-অর্থনৈতিক কঠিন সময় পার করছে পাকিস্তান। এরমধ্যেই কমনওয়েলথ গেমসে খেলতে ইংল্যান্ডের বার্মিংহামে গেছেন দেশটির বক্সারসহ ১০ কর্মকর্তা। তাদের বেশিরভাগ দেশে ফিরলেও ইসলামাবাদের বিমানে ওঠার কয়েকঘণ্টা আগে নিখোঁজ হয়েছেন দুই বক্সার সুলেমান বালুচ ও নাজিরুল্লাহ। ফেডারেশন সেক্রেটারি নাসির দিয়েছেন এ তথ্য।

‘বক্সার সুলেমান বালুচ ও নাজিরুল্লাহ দলের সাথে ইসলামাবাদে ফেরার কয়েকঘণ্টা আগে নিখোঁজ হয়েছেন। তাদের পাসপোর্টসহ ভ্রমণের নথিগুলো এখনও ফেডারেশন কর্মকর্তাদের কাছে। টিম ম্যানেজমেন্ট যুক্তরাজ্যে পাকিস্তান হাইকমিশন এবং লন্ডনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুলেমান ও নাজিরুল্লাহর নিখোঁজের বিষয়ে অবহিত করেছে।’

নিখোঁজ বক্সারদের নথিগুলো ভ্রমণকারী সব ক্রীড়াবিদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে রাখা হয়েছে। নিখোঁজ বক্সারদের বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি করেছে দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশন। ধারণা করা হচ্ছে ইংল্যান্ডে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আত্মগোপন করেছেন ওই দুজন।

কমনওয়েলথ গেমসে বক্সিং প্রতিযোগিতায় এবার কোনো পদক জিততে পারেনি পাকিস্তান। ভারোত্তোলন ও জ্যাভলিন নিক্ষেপে অবশ্য দুটি স্বর্ণসহ মোট আটটি পদক জিতেছে।

দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা পাকিস্তানে নতুন নয়। আগেও একইভাবে হাঙ্গেরিতে ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে নিখোঁজ হন দেশটির জাতীয় সাঁতারু ফাইজান আকবর। প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে বুদাপেস্টে পৌঁছানোর কয়েকঘণ্টা পর পাসপোর্ট ও অন্যান্য নথি নিয়ে নিখোঁজ হন তিনি। গত জুন থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তার।

Tags: ইংল্যান্ডকমনওয়েলথ গেমস-২০২২পাকিস্তানবক্সিংলিড স্পোর্টস
Previous Post

চ্যানেল আইয়ের আর্কাইভে ‘ওরা ১১ জন’, চুক্তিপত্র হস্তান্তর

Next Post

সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে ১০ বছরের জেল

Next Post
প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণকারী ব্যক্তিরা মুখ masks পরিধান করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে ১০ বছরের জেল

আশ্রয়ণ প্রকল্পের নারীরা পণ্য তৈরি ও বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আশ্রয়ণ প্রকল্পের নারীদের উৎপাদিত পণ্য যাচ্ছে সারাদেশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT