চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার বিশ্বকাপ বর্জন করবেন ফিলিপ লাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 09, আগস্ট 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফিলিপ লাম কাতার বিশ্বকাপ বর্জন ঘোষণা করেছেন, ফুটবল বিশ্বে আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবাধিকার পরিস্থিতি নিয়ে খারাপ রেকর্ড থাকার কারণে কাতার বিশ্বকাপ বর্জন করবেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের সাবেক অধিনায়ক ফিলিপ লাম।

কাতারে বিশ্বকাপ আয়োজনের সমালোচনা করে লাম বলেছেন, ‘টুর্নামেন্টের আয়োজক নির্ধারণের ক্ষেত্রে সেখানকার মানবাধিকার পরিস্থিতির সবচেয়ে বড় ভূমিকা পালন করা উচিৎ। মানবাধিকার, স্থিতিশীলতা, দেশের আয়তন- এগুলোর কোনটিই কোনো ভূমিকা রেখেছে বলে মনে হয় না।’

২০ লাখ জনসংখ্যার দেশ কাতারের বিরুদ্ধে অভিবাসী শ্রমিক নিপীড়নের অভিযোগ আগেই উঠেছে। অবকাঠামো নির্মাণে সেখানে কয়েক হাজার অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও খবরে এসেছে।

শ্রম সুরক্ষায় বাড়তি নজর দেয়নি মধ্যপ্রাচ্যের দেশটি, উল্টো কম পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করেছে শ্রমিকদের। এমনসব গুরুতর অভিযোগও বিবৃতিতে তুলে ধরেছিল মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সুইডেন ও ডেনমার্কের সাংবাদিকদের অনুসন্ধানে উঠে এসেছিল, দেশটিতে হোটেল সুবিধা পেতে সমকামী দর্শকদের ধকল পোহাতে হবে। সমকামী যারা কাতারে বিশ্বকাপ উপভোগ করতে যাবেন, তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে দেশটির কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। এসব বিবেচনায় নিয়ে ২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপাজয়ী দলের অধিনায়ক লাম কাতারের আসর বর্জন করবেন।

৩৮ বর্ষী বাভারিয়ানদের সাবেক ফুলব্যাক বলেছেন, ‘আমি জার্মানির প্রতিনিধি দলের অংশ নই এবং সেখানে একজন ভক্ত হিসাবে উড়ে যেতে আগ্রহী নই। ঘরে বসে টুর্নামেন্ট দেখে উপভোগ করবো।’

Tags: কাতারকাতার বিশ্বকাপ-2022জার্মানিবায়ার্নলিড স্পোর্টস
Previous Post

দর্শক অনুরোধে ‘ক্যাম্পাস রিটার্নস’ নিয়ে ফিরছেন জিৎ

Next Post

প্রথমবার পর্দায় জুটি বাঁধবেন নাগা-রাশমিকা?

Next Post
নাগা ও রাশমিকা সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার পর্দায় জুটি বাঁধবেন নাগা-রাশমিকা?

আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT