চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:04 অপরাহ্ন 07, আগস্ট 2022
in সম্পাদকীয়
A A
চলন্ত বাসের দুর্ঘটনা, বাসটি রাস্তার পাশে ঝুঁকে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানি প্রতিনিয়ত ঘটেই চলেছে। এর ওপর এখন যেন ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিচ্ছে সড়কের নিরাপত্তাহীনতার বিষয়টি। গত কয়েকদিনে একাধিক ডাকাতি ও সঙ্ঘবদ্ধ ধর্ষণের মতো ঘটনা ঘটেছে।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী একটি চলন্ত বাসে সকল যাত্রীর কাছ থেকে সর্বস্ব লুট ও সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ওই বাসে ডাকাতির পাশাপাশি এক নারী যাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে ডাকাত দল।

এরপর বুধবার ভোরে ডাকাতদলের সদস্যরা টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় বাসটি রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যান। ধর্ষণের শিকার ওই নারী বুধবার বিকালে মধুপুর থানায় ধর্ষণ ও ডাকাতির মামলা করেন। এ ঘটনায় রাজা মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে বাকি অপরাধীদের গ্রেপ্তার করার চেষ্টা করেছে পুলিশ। গ্রেপ্তার আসামী টাঙ্গাইলের যাত্রীবাহী বাস ঝটিকা সার্ভিসের একজন চালক।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসে ডাকাতদের দলবদ্ধ ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এরমধ্যেই রোববার সংবাদমাধ্যমে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে জানা গেছে চলন্ত বাসে নারীকে ধর্ষণের খবর। এতে জানা যায়, গাজীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে এক নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। জেলা পুলিশ বলছে, শুক্রবার রাতের এই ঘটনায় স্বামীর করা মামলায় এ পর্যন্ত পাঁচজন পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার নারী গাজীপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকওয়া পরিবহন নামের একটি কোম্পানির বাসে এই ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় প্রতীয়মাণ যে, সড়কে চলাচল দিন দিন আরও বেশি অনিরাপদ হয়ে উঠছে। বিশেষ করে নারীদের জন্য। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। দু’টি ঘটনায়ই যদিও পুলিশ প্রসাশন সরব হয়েছে, অপরাধীকে গ্রেপ্তার ও বাস জব্দের মতো প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। তবে সেগুলো ঘটনার পর। আমরা মনে করি, সড়কে নিরাপত্তা আরও বাড়ানো গেলে এমন অনাকাঙ্খিত ঘটনা অনেকটাই কমে আসবে। একইসাথে পরিবহন চালক ও শ্রমিকদের কাউন্সেলিং বাড়ানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনতে হবে।

এক্ষেত্রে পরিবহন মালিকদের আরও বেশি সচেতনতার দিকে মনোযোগী করা যেতে পারে। নাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেননা সড়ককে কোনভাবেই যাত্রীদের জন্য অনিরাপদ করে তোলা যাবে না। এজন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: সঙ্ঘবদ্ধ ধর্ষণসড়ক নিরাপত্তাসম্পাদকীয়
Previous Post

১০০ কোটি ছাড়াল পদ্মা সেতুর টোল আদায়

Next Post

‘আজ গানের দিন’-এর অতিথি সেরাকণ্ঠের ঐশী

Next Post
ঐশী সেরাকণ্ঠের অতিথি হিসেবে গানের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'আজ গানের দিন’-এর অতিথি সেরাকণ্ঠের ঐশী

বেড়ে গেছে তেলের দাম, কমেনি দুর্ভোগ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেড়েছে তেলের দাম কমেনি দুর্ভোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT