চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ কোটি ছাড়াল পদ্মা সেতুর টোল আদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 07, আগস্ট 2022
in - সেমি লিড, অর্থনীতি
A A
নদীর উপর নির্মিত বৃহৎ সেতু, দূর থেকে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

 ২৬ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত ৪২ দিনে দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) যানবাহন পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১৫টি এবং এ থেকে টোল আদায় হয়েছে ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। 

বাসস জানায়, পদ্মা সেতু থেকে প্রতিদিন গড়ে টোল আদায়ের হার প্রায় আড়াই কোটি টাকা এবং গড়ে প্রতিদিন যানবাহন পারাপার হয়েছে প্রায় ২০ হাজার করে।

যান চলাচলের প্রথম দিন ২৬ জুন পদ্মা সেতু দিয়ে ১৮ ঘণ্টায় মোটর সাইকেলসহ রেকর্ড সংখ্যক ৫১ হাজার ৩১৬টি যান পারাপার হয়। যা থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ২৬ হাজার ৫৮৯টি যানবাহনের টোল উঠেছে ১ কোটি ৮ লাখ ৮৭ হাজার ১৫০ টাকা। জাজিরা প্রান্তে ২৪ হাজার ৭২৭টি যানবাহনের বিপরীতে টোল উঠেছে ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা।

৮ জুলাই পদ্মা সেতু দিয়ে ৩১ হাজার ৭২৩টি যান পারাপারে আয় হয়েছে রেকর্ড অঙ্কের সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। মাওয়া প্রান্তে ১৯ হাজার ৬৬৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ৫৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম এক মাসে মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে পাড়ি দিয়েছে ৬ লাখ ১৭ হাজার ৫৫ যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৭৬ কোটি ৯ লাখ ৯১ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ এক মাসে সেতুতে টোল আদায় ৭৬ কোটি টাকা ছাড়িয়েছে। ঠিক ৪১ দিনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, ৪২ দিনে মাওয়া প্রান্ত দিয়ে সেতু পাড়ি দিয়েছে ৩ লাখ ৯৬ হাজার ১৩৮টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৫০ কোটি ৬৪ লাখ ২ হাজার ৯০০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে পাড়ি দিয়েছে ৩ লাখ ৯৩ হাজার ১০২টি যানবাহন। এতে আদায় হয়েছে ৫০ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

Tags: জাজিরাটোলটোল প্লাজাপদ্মা সেতুমাওয়া
Previous Post

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আরও দক্ষতা ও ন্যায্যতা দেখাতে হবে

Next Post

সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার জরুরি

Next Post
চলন্ত বাসের দুর্ঘটনা, বাসটি রাস্তার পাশে ঝুঁকে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার জরুরি

ঐশী সেরাকণ্ঠের অতিথি হিসেবে গানের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'আজ গানের দিন’-এর অতিথি সেরাকণ্ঠের ঐশী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT